Genesis 10
10:1 এই হল নূহের ছেলে সাম, হাম আর ইয়াফসের বংশের কথা। বন্যার পরে তাঁদেরও ছেলে হয়েছিল।
10:2 ইয়াফসের ছেলেরা হল গোমর, মাজুজ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।
10:3 গোমরের ছেলেরা হল অস্কিনস, রীফৎ ও তোগর্ম।
10:4 যবনের ছেলেরা হল ইলীশা, তর্শীশ, কিত্তীম ও দোদানীম।
10:5 এদের বংশের লোকেরাই শেষ পর্যন্ত বিভিন্ন ভাষা, পরিবার ও জাতি অনুসারে সাগর পারের ভিন্ন ভিন্ন দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল।
10:6 হামের ছেলেরা হল কূশ, মিসর, পূট ও কেনান।
10:7 কূশের ছেলেরা হল সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলেরা হল সাবা ও দদান।
10:8 কূশের একটি ছেলে হয়েছিল যাঁর নাম ছিল নমরূদ। এই নমরূদ দুনিয়াতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।
10:9 মাবুদের চোখে তিনি ছিলেন একজন বেপরোয়া শিকারী। সেইজন্য কথায় বলে, “লোকটা যেন মাবুদের চোখে একজন বেপরোয়া শিকারী নমরূদ।”
10:10 ব্যাবিলন দেশের ব্যাবিলন শহর, এরক, অক্কদ ও কল্নী নামে জায়গাগুলো নিয়ে তিনি রাজত্ব করতে শুরু করলেন।
10:11 তিনি সেখান থেকে বের হয়ে তাঁর রাজ্য বাড়াতে বাড়াতে আশেরিয়া দেশ পর্যন্ত গেলেন। সেখানকার নিনেভে, রহোবোৎ-পুরী, কেলহ ও রেষণ নামে শহরগুলো তাঁরই তৈরী। এর মধ্যে রেষণ ছিল নিনেভে ও কেলহের মাঝামাঝি জায়গায়। এগুলো একসংগে মিলে একটা বড় শহরের সৃষ্টি হয়েছিল।
10:13 লিডীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, কস্লূহীয় ও ক্রীটীয়রা ছিল মিসরের বংশের লোক। কস্লূহীয়রা ছিল ফিলিস্তিনীদের পূর্বপুরুষ।
10:15 কেনানের বড় ছেলের নাম ছিল সিডন। তার পরে হেতের জন্ম হয়েছিল।
10:16 যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়,
10:17 হিব্বীয়, অর্কীয়, সীনীয়,
10:18 অর্বদীয়, সমারীয় এবং হমাতীয়রাও ছিল কেনানের বংশের লোক। পরে এই সব কেনানীয় পরিবারগুলো ছড়িয়ে পড়েছিল।
10:19 সিডন শহর থেকে গরারে যাওয়ার পথে গাজা পর্যন্ত এবং গাজা থেকে সাদুম, আমুরা, অদ্মা ও সবোয়ীমে যাওয়ার পথে লাশা পর্যন্ত কেনানীয়দের দেশের সীমা ছিল।
10:20 পরিবার, ভাষা, দেশ ও জাতি হিসাবে এরাই ছিল হামের বংশের লোক।
10:21 ইয়াফসের বড় ভাই সামেরও ছেলেমেয়ে হয়েছিল। সাম ছিলেন আবের ও তাঁর সন্তানদের পূর্বপুরুষ।
10:22 সামের ছেলেরা হল ইলাম, আশুর, আরফাখশাদ, লূদ ও ইরাম।
10:23 ইরামের ছেলেরা হল আওস, হূল, গেথর ও মশ।
10:24 আরফাখশাদের ছেলের নাম শালেখ এবং শালেখের ছেলের নাম আবের।
10:25 আবেরের দু’টি ছেলে হয়েছিল। তাদের একজনের নাম ছিল ফালেজ। তার সময়ে দুনিয়া ভাগ হয়েছিল বলেই তার এই নাম দেওয়া হয়েছিল। ফালেজের ভাইয়ের নাম ছিল ইয়াকতান।
10:26 ইয়াকতানের ছেলেরা হল অল্মোদদ, শেলফ, হাযরামাওত, যেরহ,
10:27 হদোরাম, ঊষল, দিক্ল,
10:28 ওবল, অবীমায়েল, সাবা,
10:29 ওফীর, হবীলা ও যোবব। এরা সবাই ছিল ইয়াকতানের ছেলে।
10:30 মেষা থেকে পূর্ব দিকে সফারে যাওয়ার পথে যে পাহাড়ী এলাকা ছিল তার সমস্ত জায়গায় এরা বাস করত।
10:31 পরিবার, ভাষা, দেশ ও জাতি হিসাবে এরাই ছিল সামের বংশের লোক।
10:32 এরাই হল বংশ এবং জাতি হিসাবে নূহের ছেলেদের বিভিন্ন পরিবার। বন্যার পরে এদের বংশের লোকেরাই বিভিন্ন জাতি হয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল।