Library · bn

Genesis 36

36:1 এই হল ইসের, অর্থাৎ ইদোমের বংশের কথা। 36:2 ইস্‌ কেনানীয় মেয়েদের বিয়ে করেছিলেন। সেই মেয়েরা হল হিট্টীয় এলোনের মেয়ে আদা আর হিব্বীয় সিবিয়োনের নাত্‌নী, অর্থাৎ অনার মেয়ে অহলীবামা। 36:3 এছাড়া তিনি ইসমাইলের মেয়ে, অর্থাৎ নাবায়ুতের বোন বাসমত্‌কেও বিয়ে করেছিলেন। 36:4 এদের মধ্যে আদার গর্ভে ইলীফস এবং বাসমতের গর্ভে রূয়েলের জন্ম হয়েছিল; 36:5 আর অহলীবামার গর্ভে যিয়ূশ, যালম ও কোরহের জন্ম হয়েছিল। কেনান দেশেই ইসের এই সব ছেলেদের জন্ম হয়েছিল। 36:6 পরে ইস্‌ তাঁর স্ত্রীদের, ছেলেমেয়েদের এবং বাড়ীর অন্য সবাইকে আর গরু, ভেড়া, অন্যান্য পশু ও কেনান দেশে আয় করা সমস্ত ধন্তদৌলত নিয়ে তাঁর ভাই ইয়াকুবের কাছ থেকে অনেক দূরে আর একটা দেশে চলে গেলেন। 36:7 ইস্‌ আর ইয়াকুবের পশুধন এত বেশী ছিল যে, তাঁদের পক্ষে এক সংগে বাস করা সম্ভব হল না; তাঁরা যেখানে ছিলেন সেখানে তাঁদের দু’জনের পশুপাল চরাবার মত যথেষ্ট জায়গা ছিল না। 36:8 সেইজন্য ইস্‌ সেয়ীরের পাহাড়ী এলাকাতে গিয়ে স্থায়ীভাবে বাস করতে লাগলেন। ইসের আর এক নাম ছিল ইদোম। 36:9 এই হল সেয়ীরের পাহাড়ী এলাকায় ইদোমীয়দের পূর্বপুরুষ ইসের বংশের কথা। 36:10 ইসের ছেলেদের নাম ইলীফস আর রূয়েল। ইলীফস আদার ছেলে ও রূয়েল বাসমতের ছেলে। 36:11 ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস। 36:12 ইসের ছেলে ইলীফসের তিম্না নামে একজন উপস্ত্রী ছিল। তার গর্ভে আমালেকের জন্ম হয়েছিল। এরা সবাই ইসের স্ত্রী আদার নাতি। 36:13 রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এরা ইসের স্ত্রী বাসমতের নাতি। 36:14 সিবিয়োনের নাত্‌নীর, অর্থাৎ অনার মেয়ে অহলীবামার ছেলেরা হল যিয়ূশ, যালম ও কোরহ। 36:15 ইসের ছেলেদের মধ্যে কয়েকজন গোষ্ঠীর সর্দার হয়েছিলেন। ইসের বড় ছেলে ইলীফসের যে ছেলেরা সর্দার হয়েছিলেন তাঁরা হলেন তৈমন, ওমার, সফো, কনস, 36:16 কোরহ, গয়িতম ও আমালেক। ইদোম দেশে এঁরাই ছিলেন আদার ছেলে ইলীফসের বংশধর। 36:17 রূয়েলের যে ছেলেরা গোষ্ঠী-সর্দার হয়েছিলেন তাঁরা হলেন নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এঁরা ছিলেন ইসের স্ত্রী বাসমতের ছেলে রূয়েলের বংশধর। ইদোম দেশে এঁদের জন্ম হয়েছিল। 36:18 ইসের স্ত্রী অহলীবামার যে ছেলেরা গোষ্ঠী-সর্দার হয়েছিলেন তাঁরা হলেন যিয়ূশ, যালম ও কোরহ। এঁরা ছিলেন অনার মেয়ে অহলীবামার সন্তান। 36:19 এঁরা ইসের, অর্থাৎ ইদোমের বংশ এবং বিভিন্ন গোষ্ঠী-সর্দার। 36:20 হোরীয় সেয়ীরের ছেলেদের নাম হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন। এঁরা ইদোম দেশে বাস করছিলেন। ইদোম দেশে সেয়ীরের এই সব সন্তান হোরীয় গোষ্ঠীর সর্দার ছিলেন। 36:22 লোটনের ছেলেদের নাম হল হোরী আর হেমম। লোটনের বোনের নাম তিম্না। 36:23 শোবলের ছেলেদের নাম হল অল্‌বন, মানহৎ, এবল, শফো এবং ওনম। 36:24 সিবিয়োনের ছেলেদের নাম হল অয়া ও অনা। এই অনাই তাঁর পিতা সিবিয়োনের গাধা চরাতে গিয়ে মরুভূমির মধ্যে গরম পানির ঝর্ণার খোঁজ পেয়েছিলেন। 36:25 অনার ছেলের নাম হল দিশোন ও মেয়ের নাম অহলীবামা। 36:26 দিশোনের ছেলেদের নাম হল হিম্‌দন, ইশ্‌বন, যিত্রণ ও করাণ। 36:27 এৎসরের ছেলেদের নাম হল বিল্‌হন, সাবন ও আকন। 36:28 দীশনের ছেলেদের নাম হল আওস ও অরাণ। 36:29 হোরীয় সর্দারদের নাম ছিল লোটন, শোবল, সিবিয়োন, অনা, 36:30 দিশোন, এৎসর ও দীশন। এঁরাই ছিলেন সেয়ীর, অর্থাৎ ইদোম দেশের হোরীয় জাতির বিভিন্ন গোষ্ঠীর সর্দার। 36:31 ইসরাইলীদের মধ্যে রাজশাসন শুরু হবার আগে ইদোম দেশে যে সব বাদশাহ্‌ রাজত্ব করেছিলেন এই হল তাঁদের কথা: 36:32 বাউরের ছেলে বেলা ইদোমের বাদশাহ্‌ হয়েছিলেন; তাঁর রাজধানীর নাম ছিল দিন্‌হাবা। 36:33 বেলার ইন্তেকালের পর তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব বাদশাহ্‌ হয়েছিলেন। 36:34 যোববের ইন্তেকালের পর তৈমনীয়দের দেশের হূশম তাঁর জায়গায় বাদশাহ্‌ হয়েছিলেন। 36:35 হূশমের ইন্তেকালের পর তাঁর জায়গায় বদদের ছেলে হদদ বাদশাহ্‌ হয়েছিলেন। তিনি মোয়াব দেশের মাদিয়ানীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ। 36:36 হদদের ইন্তেকালের পর তাঁর জায়গায় মস্রেকা শহরের সম্ল বাদশাহ্‌ হয়েছিলেন। 36:37 সম্লের ইন্তেকালের পর তাঁর জায়গায় সেই এলাকার নদীর পারের রহোবোৎ শহরের শৌল বাদশাহ্‌ হয়েছিলেন। 36:38 শৌলের ইন্তেকালের পর তাঁর জায়গায় অক্‌বোরের ছেলে বাল-হানন বাদশাহ্‌ হয়েছিলেন। 36:39 অক্‌বোরের ছেলে বাল-হাননের ইন্তেকালের পর তাঁর জায়গায় হদর বাদশাহ্‌ হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায়ূ, আর তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাত্‌নী। 36:40 ইসের যে সব বংশের লোক বিভিন্ন গোষ্ঠী ও এলাকার সর্দার ছিলেন তাঁদের নাম হল তিম্ন, অল্‌বা, যিথেৎ, 36:41 অহলীবামা, এলা, পীনোন, 36:42 কনস, তৈমন, মিব্‌সর, 36:43 মগ্‌দীয়েল ও ঈরম। এঁরা ছিলেন ইদোমীয়দের পূর্বপুরুষ ইসের বংশের লোক এবং ইদোমীয় সর্দার। দেশের যে সব এলাকায় তাঁরা বাস করতেন তাঁদের নাম অনুসারেই সেই সমস্ত এলাকার নাম দেওয়া হয়েছিল।