1 Chronicles 1
1:1 আদমের ছেলে শিস, শিসের ছেলে আনুশ,
1:2 আনুশের ছেলে কীনান, কীনানের ছেলে মাহলাইল, মাহলাইলের ছেলে ইয়ারুদ,
1:3 ইয়ারুদের ছেলে ইনোক, ইনোকের ছেলে মুতাওশালেহ, মুতাওশালেহের ছেলে লামাক ও লামাকের ছেলে নূহ্।
1:4 নূহের ছেলেরা হল সাম, হাম ও ইয়াফস।
1:5 ইয়াফসের ছেলেরা হল গোমর, মাজুজ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।
1:6 গোমরের ছেলেরা হল অস্কিনস, দীফৎ ও তোগর্ম।
1:7 যবনের ছেলেরা হল ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম।
1:8 হামের ছেলেরা হল কূশ, মিসর, পূট ও কেনান।
1:9 কূশের ছেলেরা হল সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলেরা হল সাবা ও দদান।
1:10 কূশের একটি ছেলে হয়েছিল যাঁর নাম ছিল নমরূদ। তিনি দুনিয়াতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।
1:11 লিডীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, কস্লূহীয় ও ক্রীটীয়রা ছিল মিসরের বংশের লোক। কস্লূহীয়রা ছিল ফিলিস্তিনীদের পূর্বপুরুষ।
1:13 কেনানের বড় ছেলের নাম ছিল সিডন। তার পরে হেতের জন্ম হয়েছিল। যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় এবং হমাতীয়রা ছিল কেনানের বংশের লোক।
1:17 সামের ছেলেরা হল ইলাম, আশুর, আরফাখশাদ, লূদ ও ইরাম। ইরামের ছেলেরা হল আওস, হূল, গেথর ও মেশেক।
1:18 আরফাখশাদের ছেলে শালেখ এবং শালেখের ছেলে আবের।
1:19 আবেরের দু’টি ছেলে হয়েছিল। তাদের একজনের নাম ছিল ফালেজ; তার সময়ে দুনিয়া ভাগ হয়েছিল বলেই তার এই নাম দেওয়া হয়েছিল। ফালেজের ভাইয়ের নাম ছিল ইয়াকতান।
1:20 ইয়াকতানের ছেলেরা হল অল্মোদদ, শেলফ, হাযরামাওত, যেরহ, হদোরাম, ঊসল, দিক্ল, এবল, অবীমায়েল, সাবা, ওফীর, হবীলা ও যোবব।
1:24 এই হল সামের বংশ-তালিকা: সামের ছেলে আরফাখশাদ, আরফাখশাদের ছেলে শালেখ,
1:25 শালেখের ছেলে আবের, আবেরের ছেলে ফালেজ, ফালেজের ছেলে রাউ, রাউর ছেলে সারূজ, সারূজের ছেলে নাহুর, নাহুরের ছেলে তারেখ ও তারেখের ছেলে ইব্রাম, অর্থাৎ ইব্রাহিম।
1:28 ইব্রাহিমের ছেলেরা হল ইসহাক ও ইসমাইল। তাঁদের বংশের কথা এই: ইসমাইলের বড় ছেলে নাবায়ুত, তার পরে কায়দার, অদ্বেল, মিব্সম, মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।
1:32 ইব্রাহিমের উপস্ত্রী কাতুরার ছেলেরা হল সিম্রণ, যক্ষণ, মদান, মাদিয়ান, যিশ্বক ও শূহ। যক্ষণের ছেলেরা হল সাবা ও দদান।
1:33 মাদিয়ানের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্দায়া। এরা সবাই ছিল কাতুরার ছেলে ও নাতি।
1:34 ইব্রাহিমের ছেলে ইসহাকের ছেলেরা হল ইস্ আর ইসরাইল।
1:35 ইসের ছেলেরা হল ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম ও কারুন।
1:36 ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস এবং তিম্নার গর্ভে আমালেক।
1:37 রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা।
1:38 সেয়ীরের ছেলেরা হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।
1:39 লোটনের ছেলেরা হল হোরি ও হোমম। তিম্না ছিল লোটনের বোন।
1:40 শোবলের ছেলেরা হল অলিয়ন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের ছেলেরা হল অয়া ও অনা।
1:41 অনার ছেলে হল দিশোন। দিশোনের ছেলেরা হল হম্রণ, ইশ্বন, যিত্রণ ও করাণ।
1:42 এৎসরের ছেলেরা হল বিল্হন, সাবন ও যাকন। দীশনের ছেলেরা হল আওস ও অরাণ।
1:43 বনি-ইসরাইলদের মধ্যে রাজশাসন শুরুহবার আগে ইদোম দেশে যে সব বাদশাহ্রা রাজত্ব করেছিলেন তাঁদের নাম এই: বাউরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিন্হাবা।
1:44 বেলার ইন্তেকালের পরে তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব বাদশাহ্ হয়েছিলেন।
1:45 যোববের ইন্তেকালের পরে তাঁর জায়গায় তৈমনীয়দের দেশের হূশম বাদশাহ্ হয়েছিলেন।
1:46 হূশমের ইন্তেকালের পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্ বাদশাহ্ হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মাদিয়ানীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।
1:47 হদদের ইন্তেকালের পরে তাঁর জায়গায় মস্রেকা শহরের সম্ল বাদশাহ্ হয়েছিলেন।
1:48 সম্লের ইন্তেকালের পরে তাঁর জায়গায় সেই এলাকার নদীর পারের রহোবোৎ শহরের শৌল বাদশাহ্ হয়েছিলেন।
1:49 শৌলের ইন্তেকালের পরে তাঁর জায়গায় অক্বোরের ছেলে বাল-হানন বাদশাহ্ হয়েছিলেন।
1:50 বাল-হাননের ইন্তেকালের পরে তাঁর জায়গায় হদদ্ বাদশাহ্ হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায় এবং তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাত্নী।
1:51 পরে হদদের ইন্তেকাল হয়েছিল। ইদোমের সর্দারেরা ছিলেন তিম্ন, অলিয়া, যিথেৎ, অহলীবামা, এলা, পীনোন, কনস, তৈমন, মিব্সর, মঝীয়েল ও ঈরম।