Library · bn

1 Chronicles 6

6:1 লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি। 6:2 কহাতের ছেলেরা হল ইমরান, যিষ্‌হর, হেবরন ও উষীয়েল। 6:3 ইমরানের সন্তানেরা হল হারুন, মূসা ও মরিয়ম। হারুনের ছেলেরা হল নাদব, অবীহূ, ইলিয়াসর ও ঈথামর। 6:4 ইলিয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবিশূয়, 6:5 অবিশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি, 6:6 উষির ছেলে সরহিয়, সরহিয়ের ছেলে মরায়োৎ, 6:7 মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব, 6:8 অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে অহীমাস, 6:9 অহীমাসের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোহানন, 6:10 যোহাননের ছেলে অসরিয়। ইনি জেরুজালেমে সোলায়মানের তৈরী বায়তুল-মোকাদ্দসে ইমামের কাজ করতেন। 6:11 অসরিয়ের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব, 6:12 অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে শল্লুম, 6:13 শল্লুমের ছেলে হিল্কিয়, হিল্কিয়ের ছেলে অসরিয়, 6:14 অসরিয়ের ছেলে সরায় এবং সরায়ের ছেলে যিহোষাদক। 6:15 মাবুদ যে সময় বখতে-নাসারকে দিয়ে এহুদা ও জেরুজালেমের লোকদের বন্দীদশায় পাঠিয়েছিলেন সেই সময় যিহোষাদককেও সেখানে পাঠিয়েছিলেন। 6:16 লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি। 6:17 গের্শোনের ছেলেদের নাম হল লিব্‌নি আর শিমিয়ি। 6:18 কহাতের ছেলেরা হল ইমরান, যিষ্‌হর, হেবরন ও উষীয়েল। 6:19 মরারির ছেলেরা হল মহলি ও মূশি। পূর্বপুরুষদের বংশ অনুসারে এদের নাম লেবীয়দের বংশ-তালিকায় লেখা হয়েছিল। 6:20 গের্শোনের ছেলে লিব্‌নি, লিব্‌নির ছেলে যহৎ, যহতের ছেলে সিম্ম, 6:21 সিম্মের ছেলে যোয়াহ, যোয়াহের ছেলে ইদ্দো, ইদ্দোর ছেলে সেরহ, সেরহের ছেলে যিয়ত্রয়। 6:22 কহাতের একজন ছেলের নাম হল অম্মীনাদব, অম্মীনাদবের ছেলে কারুন, কারুনের ছেলে অসীর, 6:23 অসীরের ছেলে ইল্‌কানা, ইল্‌কানার ছেলে ইবীয়াসফ, ইবীয়াসফের ছেলে অসীর, 6:24 অসীরের ছেলে তহৎ, তহতের ছেলে ঊরীয়েল, ঊরীয়েলের ছেলে ঊষিয়, ঊষিয়ের ছেলে শৌল। 6:25 ইল্‌কানার ছেলেরা হল অমাসয় ও অহীমোৎ, 6:26 অহীমোতের ছেলে ইল্‌কানা, ইল্‌কানার ছেলে সোফী, সোফীর ছেলে নহৎ, 6:27 নহতের ছেলে ইলীয়াব, ইলীয়াবের ছেলে যিরোহম, যিরোহমের ছেলে ইল্‌কানা এবং ইল্‌কানার ছেলে শামুয়েল। 6:28 শামুয়েলের প্রথম ছেলের নাম যোয়েল ও দ্বিতীয় ছেলের নাম অবিয়। 6:29 মরারির একজন ছেলের নাম হল মহলি, মহলির ছেলে লিব্‌নি, লিব্‌নির ছেলে শিমিয়ি, শিমিয়ির ছেলে উষঃ, 6:30 উষের ছেলে শিমিয়া, শিমিয়ার ছেলে হগিয় এবং হগিয়ের ছেলে অসায়। 6:31 সাক্ষ্য-সিন্দুকটি মাবুদের ঘরে এনে রাখবার পরে দাউদ কিছু লোকের উপর কাওয়ালী ও বাজনার ভার দিলেন। 6:32 সোলায়মান জেরুজালেমে মাবুদের ঘর তৈরী না করা পর্যন্ত সেই লোকেরা আবাস-তাম্বুর সামনে, অর্থাৎ মিলন-তাম্বুর সামনে কাওয়ালী-বাজনা করে মাবুদের এবাদত-কাজ করত। তাদের জন্য যে নিয়ম ঠিক করে দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা নিজেদের কাজ করত। 6:33 এই এবাদত-কাজে যে সব লোকেরা এবং তাদের বংশধরেরা নিযুক্ত হয়েছিল তারা হল: কহাতীয়দের মধ্যে ছিলেন কাওয়াল হেমন। হেমন ছিলেন যোয়েলের ছেলে, যোয়েল শামুয়েলের ছেলে, 6:34 শামুয়েল ইল্‌কানার ছেলে, ইল্‌কানা যিরোহমের ছেলে, যিরোহম ইলীয়েলের ছেলে, ইলীয়েল তোহের ছেলে, 6:35 তোহ সূফের ছেলে, সূফ ইল্‌কানার ছেলে, ইল্‌কানা মাহতের ছেলে, মাহৎ অমাসয়ের ছেলে, 6:36 অমাসয় ইল্‌কানার ছেলে, ইল্‌কানা যোয়েলের ছেলে, যোয়েল অসরিয়ের ছেলে, অসরিয় সফনিয়ের ছেলে, 6:37 সফনিয় তহতের ছেলে, তহৎ অসীরের ছেলে, অসীর ইবীয়াসফের ছেলে, ইবীয়াসফ কারুনের ছেলে, 6:38 কারুন যিষ্‌হরের ছেলে, যিষ্‌হর কহাতের ছেলে, কহাৎ লেবির ছেলে এবং লেবি ইসরাইলের ছেলে। 6:39 হেমনের আত্মীয় আসফ ও তার কাওয়ালের দল হেমনের ডান দিকে দাঁড়াত। আসফ ছিলেন বেরিখিয়ের ছেলে, বেরিখিয় শিমিয়ার ছেলে, 6:40 শিমিয়া মিকাইলের ছেলে, মিকাইল বাসেয়ের ছেলে, বাসেয় মল্কিয়ের ছেলে, 6:41 মল্কিয় ইৎনির ছেলে, ইৎনি সেরহের ছেলে, সেরহ অদায়ার ছেলে, 6:42 অদায়া এথনের ছেলে, এথন সিম্মের ছেলে, সিম্ম শিমিয়ির ছেলে, 6:43 শিমিয়ি যহতের ছেলে, যহৎ গের্শোনের ছেলে এবং গের্শোন লেবির ছেলে। 6:44 তাদের আত্মীয়রা, অর্থাৎ মরারীয় কাওয়াল দল হেমনের বাঁ দিকে দাঁড়াত। এথন ছিলেন কীশির ছেলে, কীশি অব্দির ছেলে, অব্দি মল্লুকের ছেলে, 6:45 মল্লুক হশবিয়ের ছেলে, হশবিয় অমৎসিয়ের ছেলে, অমৎসিয় হিল্কিয়ের ছেলে, 6:46 হিল্কিয় অম্‌সির ছেলে, অম্‌সি বানির ছেলে, বানি সামেরের ছেলে, 6:47 সামের মহলির ছেলে, মহলি মূশির ছেলে, মূশি মরারির ছেলে এবং মরারি লেবির ছেলে। 6:48 তাদের আত্মীয় অন্যান্য লেবীয়রা আবাস-তাম্বুর, অর্থাৎ আল্লাহ্‌র ঘরের অন্যান্য সমস্ত কাজে নিযুক্ত হয়েছিল। 6:49 কিন্তু হারুন ও তাঁর বংশের লোকেরা আল্লাহ্‌র গোলাম মূসার সমস্ত হুকুম অনুসারে পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌ ও ধূপগাহের উপরে কোরবানী দিতেন এবং মহাপবিত্র স্থানে যা কিছু করবার দরকার তা করতেন আর ইসরাইল জাতির গুনাহ্‌ ঢাকা দেবার ব্যবস্থা করতেন। 6:50 হারুনের একজন ছেলের নাম ছিল ইলিয়াসর, ইলিয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবীশূয়, 6:51 অবীশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি, উষির ছেলে সরাহিয়, 6:52 সরাহিয়ের ছেলে মরায়োৎ, মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব, 6:53 অহীটূবের ছেলে সাদোক এবং সাদোকের ছেলে অহীমাস। 6:54 কহাতীয় হারুনের বংশের লোকদের জন্য প্রথম গুলিবাঁট করা হয়েছিল বলে বাসস্থান হিসাবে যে সমস্ত শহর ও গ্রাম তাদের ভাগে পড়েছিল সেগুলোর মধ্যে ছিল এহুদা-এলাকার আশ্রয়-শহর হেবরন ও তার চারপাশের পশু চরাবার মাঠ। কিন্তু শহরের চারপাশের ক্ষেত-খামার ও গ্রামগুলো দেওয়া হয়েছিল যিফুন্নির ছেলে কালুতকে। এছাড়া হারুনের বংশের লোকদের দেওয়া হয়েছিল লিব্‌না, যত্তীর, ইষ্টিমোয়, হিলেন, দবীর, আশন, বৈৎশেমশ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। 6:60 বিন্যামীন-গোষ্ঠীর জায়গা থেকে তাঁদের দেওয়া হল গেবা, আলেমৎ, অনাথোৎ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। মোট তেরোটা শহর ও গ্রাম কহাতীয় বংশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হল। 6:61 মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে দশটা শহর ও গ্রাম গুলিবাঁট অনুসারে কহাতের বাকী বংশের লোকদের দেওয়া হল। 6:62 বংশ অনুসারে গের্শোনের বংশের লোকদের দেওয়া হল ইষাখর, আশের, নপ্তালি এবং বাশনের মানশা-গোষ্ঠীর এলাকা থেকে তেরোটা শহর ও গ্রাম। 6:63 রূবেণ, গাদ ও সবূলূন-গোষ্ঠীর এলাকা থেকে গুলিবাঁট করে বারোটা শহর ও গ্রাম বংশ অনুসারে মরারির বংশের লোকদের দেওয়া হল। 6:64 এইভাবে বনি-ইসরাইলরা এই সব শহর ও গ্রাম এবং সেগুলোর পশু চরাবার মাঠ লেবীয়দের দিল। 6:65 এহুদা, শিমিয়োন ও বিন্যামীন-গোষ্ঠীর এলাকা থেকে যে সব শহর ও গ্রামের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোও গুলিবাঁট অনুসারে দেওয়া হয়েছিল। 6:66 কয়েকটি কহাতীয় বংশকে আফরাহীম-গোষ্ঠীর এলাকা থেকে কতগুলো শহর ও গ্রাম দেওয়া হয়েছিল। 6:67 আফরাহীমের পাহাড়ী এলাকা থেকে আশ্রয়-শহর শিখিম, গেষর, যক্‌মিয়াম, বৈৎ-হোরণ, অয়ালোন ও গাৎ-রিম্মোণ এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ তাদের দেওয়া হল। 6:70 এছাড়া মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে আনের ও বিল্‌য়ম এবং সেগুলোর চারপাশের পশু চরাবার মাঠ কহাতের বাকী বংশগুলোকে দেওয়া হল। 6:71 গের্শোনীয়রা মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে পশু চরাবার মাঠ সুদ্ধ বাশনের গোলান ও অষ্টারোৎ পেল। 6:72 তারা ইষাখর-গোষ্ঠীর এলাকা থেকে পেল কেদশ, দাবরৎ, রামোৎ ও আনেম এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। 6:74 আশের-গোষ্ঠীর এলাকা থেকে তারা পশু চরাবার মাঠ সুদ্ধ মশাল, আব্দোন, হূকোক ও রহোব পেল। 6:76 নপ্তালি-গোষ্ঠীর এলাকা থেকে পেল পশু চরাবার মাঠ সুদ্ধ গালীলের কেদশ, হম্মোন ও কিরিয়াথয়িম। 6:77 বাকী লেবীয়রা, অর্থাৎ মরারীয়রা সবূলূন-গোষ্ঠীর এলাকা থেকে পশু চরাবার মাঠ সুদ্ধ রিম্মোণ ও তাবোর পেল। 6:78 তারা জেরিকোর পূর্ব দিকে জর্ডানের ওপারে রূবেণ-গোষ্ঠীর এলাকা থেকে মরুভূমির বেৎসর, যাহসা, কদেমোৎ ও মেফাৎ এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ পেল। 6:80 তারা গাদ-গোষ্ঠীর এলাকা থেকে পেল গিলিয়দের রামোৎ, মহনয়িম, হিষ্‌বোণ ও যাসের এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।