Library · bn

1 Chronicles 9

9:1 “ইসরাইলীয় বাদশাহ্‌দের বই”-তে সমস্ত বনি-ইসরাইলদের বংশ-তালিকা লেখা রয়েছে। এহুদার লোকদের বেঈমানীর জন্য তাদের ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। 9:2 যারা প্রথমে ফিরে এসে নিজেদের শহর ও গ্রামে নিজেদের জায়গা-জমির উপর আবার বাস করতে শুরুকরল তারা ছিল ইমাম, লেবীয়, বায়তুল-মোকাদ্দসের খেদমতকারী এবং অন্যান্য বনি-ইসরাইলরা। 9:3 এহুদা, বিন্‌ইয়ামীন, আফরাহীম ও মানশা-গোষ্ঠীর যারা জেরুজালেমে বাস করতে লাগল তারা হল: 9:4 এহুদা-গোষ্ঠী থেকে: এহুদার ছেলে পেরসের বংশের উথয়। উথয় ছিল অম্মীহূদের ছেলে, অম্মীহূদ অম্রির ছেলে, অম্রি ইম্রির ছেলে, ইম্রি বানির ছেলে ও বানি পেরসের ছেলে। 9:5 এহুদার ছেলে শেলার বংশের অসায় ও তার ছেলেরা। অসায় ছিল তার পিতার বড় ছেলে। 9:6 এহুদার ছেলে শেরহের বংশের যুয়েল। এহুদা-গোষ্ঠীর যে লোকেরা জেরুজালেমে বাস করল তাদের সংখ্যা হল ছ’শো নব্বই জন। 9:7 বিন্যামীন-গোষ্ঠী থেকে: মশুল্লমের ছেলে সল্লু। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল হোদবিয় এবং হস্‌নূয়। 9:8 যিরোহমের ছেলে যিব্‌নিয়। মিখ্রির নাতি, অর্থাৎ উষির ছেলে এলা। শফটিয়ের ছেলে মশুল্লম। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল রূয়েল ও যিব্‌নিয়। 9:9 এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। বিন্‌ইয়ামীনের বংশ-তালিকা অনুসারে যে সব লোক জেরুজালেমে বাস করল তাদের সংখ্যা ছিল ন’শো ছাপান্ন জন। 9:10 ইমামদের থেকে: যিদয়িয়, যিহোয়ারীব, যাখীন ও হিল্কিয়ের ছেলে অসরিয়। অসরিয় ছিলেন আল্লাহ্‌র ঘরের ভার পাওয়া লোকদের মধ্যে প্রধান। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিলেন মশুল্লম, সাদোক, মরায়োৎ ও অহীটূব। 9:12 যিরোহমের ছেলে অদায়া। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল পশ্‌হূর ও মল্কিয়। অদীয়েলের ছেলে মাসয়। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল যহসেরা, মশুল্লম, মশিল্লমীত ও ইম্মের। 9:13 এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। যে ইমামেরা জেরুজালেমে বাস করলেন তাঁদের সংখ্যা ছিল এক হাজার সাতশো ষাট জন। এঁরা আল্লাহ্‌র ঘরের এবাদত-কাজের ভার-পাওয়া যোগ্য লোক। 9:14 লেবীয়দের থেকে: হশূবের ছেলে শময়িয়। তার পূর্বপুরুষদের মধ্যে ছিল অস্রীকাম, হশবিয় ও মরারি। 9:15 বকবকর, হেরশ, গালল ও মিকাহ্‌র ছেলে মত্তনিয়। মত্তনিয়ের পূর্বপুরুষদের মধ্যে ছিল সিখ্রি ও আসফ। 9:16 শময়িয়ের ছেলে ওবদিয়। তার পূর্বপুরুষদের মধ্যে ছিল গালল ও যিদূথূন। ইল্‌কানার নাতি, অর্থাৎ আসার ছেলে বেরিখিয়। সে নটোফাতীয়দের গ্রামে বাস করত। 9:17 রক্ষীদের থেকে: শল্লুম, অক্কুব, টল্‌মোন, অহীমান ও তাদের বংশের লোকেরা। এই লোকেরা ছিল লেবি-গোষ্ঠীর ছাউনির রক্ষী। কোরির ছেলে শল্লুম ছিলেন তাদের নেতা। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল ইবীয়াসফ ও কারুন। শল্লুম ও তাঁর বংশের লোকদের, অর্থাৎ কারুনীয়দের উপর বায়তুল-মোকাদ্দসের দরজাগুলো পাহারা দেবার ভার ছিল। আজও তারা রাজবাড়ীর পূর্ব দিকের দরজায় থাকে। তাদের পূর্বপুরুষদের উপরেও ঠিক এইভাবেই মাবুদের আবাস-তাম্বুর দরজা পাহারা দেবার ভার ছিল। 9:20 সেই সময় ইলীয়াসরের ছেলে পীনহসের উপর রক্ষীদের দেখাশোনার ভার ছিল এবং মাবুদ তাঁর সংগে ছিলেন। 9:21 মশেলেমিয়ার ছেলে জাকারিয়া মিলন-তাম্বুর দরজার পাহারাদার ছিল। 9:22 দরজাগুলো পাহারা দেবার জন্য যাদের বেছে নেওয়া হয়েছিল তাদের সংখ্যা ছিল মোট দু’শো বারো। তাদের গ্রামগুলোতে যে সব বংশ-তালিকা ছিল সেখানে তাদের নাম লেখা হয়েছিল। দাউদ ও নবী শামুয়েল এই লোকদের দায়িত্বপূর্ণ দারোয়ানের কাজে নিযুক্ত করেছিলেন। 9:23 তাদের ও তাদের বংশের লোকেরা মাবুদের ঘরের, অর্থাৎ আবাস-তাম্বুর দরজাগুলো পাহারা দিত। 9:24 পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ- এই চারদিকেই রক্ষীরা পাহারা দিত। 9:25 গ্রাম থেকে তাদের ভাইদেরও পালা অনুসারে এসে সাত দিন করে তাদের কাজে সাহায্য করতে হত। 9:26 যে চারজন লেবীয় প্রধান রক্ষী ছিল তাদের উপর ছিল আল্লাহ্‌র ঘরের ধনভাণ্ডারের কামরাগুলোর ভার। 9:27 তারা আল্লাহ্‌র ঘরের কাছে বাস করত, কারণ সেই ঘর রক্ষা করবার ভার তাদের উপর ছিল, আর রোজ সকালে ঘরের দরজাও তাদের খুলে দিতে হত। 9:28 লেবীয়দের মধ্যে কয়েকজনের উপর বায়তুল-মোকাদ্দসের এবাদত-কাজে ব্যবহার করা জিনিসপত্র রক্ষা করবার ভার ছিল। সেগুলো বের করবার ও ভিতরে আনবার সময় তারা গুণে দেখত। 9:29 অন্যদের উপর ছিল বায়তুল-মোকাদ্দসের আসবাবপত্র এবং সমস্ত পাত্র, ময়দা ও আংগুর-রস, তেল, লোবান ও সব খোশবু মসলা রক্ষা করবার ভার। 9:30 কিন্তু খোশবু মসলাগুলো মেশাবার ভার ছিল ইমামদের মধ্যে কয়েকজনের উপর। 9:31 লেবীয়দের মধ্যে কারুনীয় শল্লুমের বড় ছেলে মত্তথিয়ের উপর শস্য-কোরবানীর জিনিস সেঁকে আনবার ভার দেওয়া হয়েছিল। 9:32 প্রত্যেক বিশ্রামবারে টেবিলের উপর যে পবিত্র-রুটি সাজিয়ে রাখা হত তা তৈরী করবার ভার ছিল লেবীয়দের মধ্যে কয়েকজন কহাতীয়ের উপর। 9:33 লেবি-গোষ্ঠীর বংশ-নেতারা যাঁরা কাওয়ালী-বাজনা করতেন তাঁরা বায়তুল-মোকাদ্দসের কামরাগুলোতে থাকতেন। কাওয়ালী ও বাজনার কাজে তাঁরা দিনরাত ব্যস্ত থাকতেন বলে তাঁদের উপর অন্য কোন কাজের ভার দেওয়া হয় নি। 9:34 বংশ-তালিকা অনুসারে এঁরা সবাই ছিলেন লেবি-গোষ্ঠীর নিজের নিজের বংশের নেতা। এঁরা জেরুজালেমে বাস করতেন। 9:35 যিয়ীয়েল গিবিয়োন গ্রামটা গড়ে তুলে সেখানে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা। 9:36 তার বড় ছেলের নাম অব্দোন, তার পরে সূর, কীশ, বাল, নের, নাদব, 9:37 গাদোর, অহিয়ো, জাকারিয়া ও মিক্লোৎ। 9:38 মিক্লোতের ছেলে শিমিয়াম। এরা জেরুজালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত। 9:39 নেরের ছেলে কীশ, কীশের ছেলে তালুত এবং তালুতের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল। 9:40 যোনাথনের ছেলে মরীব্‌-বাল, মরীব্‌-বালের ছেলে মিকাহ্‌ এবং মিকাহ্‌র ছেলেরা হল পিথোন, মেলক, তহরেয় ও আহস। 9:42 আহসের ছেলে যারঃ এবং যারের ছেলেরা হল আলেমৎ, অস্‌মাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা, 9:43 মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা এবং ইলীয়াসার ছেলে আৎসেল। 9:44 আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইসমাইল, শিয়রিয়, ওবদিয় ও হানান।