Library · bn

Esther 10

10:1 বাদশাহ্‌ জারেক্সেস তাঁর গোটা রাজ্যে, এমন কি, দূরের দেশগুলোতেও খাজনা বসালেন। 10:2 তাঁর ক্ষমতা ও শক্তির সব কথা এবং মর্দখয়কে বাদশাহ্‌ যেভাবে উঁচু পদ দিয়ে মহান করেছিলেন সেই সব কথা মিডিয়া ও পারস্যের বাদশাহ্‌দের ইতিহাস বইতে লেখা আছে। 10:3 বাদশাহ্‌ জারেক্সেসের পরে ইহুদী মর্দখয়ের স্থান ছিল দ্বিতীয়। তাঁর সমস্ত জাতি-ভাইয়েরা তাঁকে সম্মান ও ভালবাসার চোখে দেখত, কারণ তিনি তাঁর লোকদের উপকারের জন্য কাজ করেছিলেন এবং সমস্ত ইহুদীদের নিরাপত্তার জন্য চেষ্টা করেছিলেন।