Job 13
13:1 “আমি এই সব নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনে তা বুঝেছি।
13:2 তোমরা যা জান আমিও তা জানি; আমি তোমাদের চেয়ে নীচু নই।
13:3 কিন্তু আমি সর্বশক্তিমানের সংগে কথা বলতে চাই, আল্লাহ্র সংগে আমার ব্যাপার নিয়ে তর্ক করতে চাই।
13:4 তোমরা তো সব কিছু মিথ্যা দিয়ে লেপে দিচ্ছ; তোমরা সবাই অপদার্থ ডাক্তার।
13:5 আহা, তোমরা সবাই যদি চুপ করে থাকতে! তোমাদের জন্য সেটাই হত বুদ্ধিমানের কাজ।
13:6 “এখন তোমরা আমার যুক্তি শোন; আমার তর্কের কথায় কান দাও।
13:7 আল্লাহ্র পক্ষ হয়ে কি তোমরা অন্যায় কথা বলবে? তাঁর হয়ে কি ছলনার কথা বলবে?
13:8 তাঁর পক্ষ হয়ে কি একচোখামি করবে? আল্লাহ্র হয়ে কি তর্ক করবে?
13:9 তিনি যদি তোমাদের পরীক্ষা করেন তবে কি তোমাদের ভাল হবে? মানুষকে যেমন ঠকানো যায় তেমনি করে কি তোমরা তাঁকেও ঠকাতে পারবে?
13:10 তোমরা যদি গোপনে একচোখামি কর তাহলে নিশ্চয়ই তিনি তোমাদের বকুনি দেবেন।
13:11 তাঁর মহিমা কি তোমাদের ভয় জাগায় না? তাঁর ভয়ংকরতা দেখে কি তোমরা ভয় পাও না?
13:12 তোমাদের নীতি কথাগুলো যেন চলতি কথার ছাইয়ের গাদা; তোমাদের তর্কের কথাগুলো কাদার মত নরম।
13:13 “তোমরা চুপ করে থাক, আমাকে কথা বলতে দাও; তারপর আমার যা হবার তা-ই হোক।
13:14 কেন আমি নিজেকে বিপদে ফেলব আর আমার প্রাণকে হাতে রাখব?
13:15 তিনি যদি আমাকে মেরেও ফেলেন তবুও তাঁর উপর আমি আশা রাখব; আমি নিশ্চয়ই তাঁর সামনে আমার পক্ষে কথা বলব।
13:16 সেটাই হবে আমার রক্ষার উপায়, কারণ কোন দুষ্ট লোক তাঁর সামনে আসতে পারবে না।
13:17 আমার কথাগুলো মন দিয়ে শোন; আমি যা বলছি তা তোমাদের কানে যাক।
13:18 আমার পক্ষে যা বলবার তা আমি এখন ঠিক করেছি, তাই আমি জানি যে, আমি নির্দোষ বলে প্রমাণিত হব।
13:19 কেউ কি আমার বিরুদ্ধে নালিশ জানাতে পারে? পারলে আমি নীরবে মারা যাব।
13:20 “হে আল্লাহ্, আমাকে কেবল এই দু’টা জিনিস দাও: আমার উপর থেকে তোমার হাত দূরে সরিয়ে নাও, আর তোমার ভয়ংকরতা দিয়ে আমাকে আর ভয় দেখিয়ো না; তাহলে আমি তোমার কাছ থেকে নিজেকে লুকাব না।
13:22 তারপর তুমি আমাকে ডেকো, আমি জবাব দেব, কিংবা আমাকে কথা বলতে দাও আর তুমি তার জবাব দিয়ো।
13:23 বল, আমার অন্যায় আর গুনাহ্ কি? আমার দোষ ও গুনাহ্ আমাকে দেখিয়ে দাও।
13:24 কেন তুমি মুখ লুকিয়ে রাখছ আর আমাকে শত্রু বলে ভাবছ?
13:25 যে পাতা বাতাসে ওড়ে তাকে কি তুমি ভয় দেখাবে? শুকনা তুষের পিছনে কি তুমি তাড়া করবে?
13:26 তুমি তো আমার বিরুদ্ধে তেতো কথা লিখছ, আমার যৌবনের গুনাহের ফল আমাকে ভোগ করা"ছ।
13:27 তুমি আমার পায়ে বেড়ী দিয়েছ; আমার সমস্ত পথের উপর তুমি কড়া নজর রেখেছ আর আমার পায়ের ধাপের সীমা বেঁধে দিয়েছ।
13:28 “মানুষ তো পচা জিনিসের মত নষ্ট হয়ে যাচ্ছে আর পোকায় কাটা কাপড়ের মত হচ্ছে।