Psalms 128
128:1 ধন্য তারা, যারা মাবুদকে ভয় করে আর তাঁর পথে চলে।
128:2 তোমার নিজের হাতের পরিশ্রমের ফল তুমি ভোগ করবে; তুমি সুখী হবে আর তোমার উন্নতি হবে।
128:3 তোমার বাড়ীর ভিতরের ঘরে তোমার স্ত্রী ফলে ভরা আংগুর গাছের মত হবে; তোমার খাবার টেবিলের চারপাশে তোমার সন্তানেরা হবে জলপাই গাছের চারার মত।
128:4 সত্যিই, মাবুদকে যে ভয় করে সে এইভাবে দোয়া পাবে।
128:5 সিয়োন থেকে মাবুদ তোমাকে দোয়া করুন; তোমার সারা জীবন ধরে তুমি যেন জেরুজালেমের উন্নতি দেখতে পাও।
128:6 তুমি যেন তোমার নাতিপুতি দেখতে পাও। বনি-ইসরাইলদের উপর শান্তি আসুক।