Psalms 130
130:1 হে মাবুদ, ভীষণ কষ্টে তলিয়ে গিয়ে আমি তোমাকে ডাকছি;
130:2 হে মালিক, তুমি আমার ডাক শোন; আমার এই ফরিয়াদে তুমি কান দাও।
130:3 হে মাবুদ, তুমি যদি অন্যায়ের হিসাব রাখ, তবে হে মালিক, কে দাঁড়িয়ে থাকতে পারবে?
130:4 কিন্তু তোমার কাছে মাফ আছে, যেন লোকে তোমাকে ভয় করে।
130:5 আমি মাবুদের অপেক্ষায় আছি, আমার অন্তর তাঁর অপেক্ষায় আছে। আমি তাঁর কালামে আশা রেখেছি।
130:6 পাহারাদারেরা যেমন ভোর হওয়ার অপেক্ষা করে, হ্যাঁ, তারা যেমন ভোর হওয়ার অপেক্ষায় থাকে, আল্লাহ্ মালিকের জন্য আমার অন্তর তার চেয়েও বেশী অপেক্ষা করে আছে।
130:7 হে ইসরাইল, মাবুদের উপর আশা রাখ, কারণ মাবুদের কাছে অটল মহব্বত আছে, আর তাঁর মুক্ত করার প্রচুর ক্ষমতাও আছে।
130:8 তিনিই ইসরাইলকে তার সব অন্যায় থেকে মুক্ত করবেন।