Library · bn

Isaiah 12

12:1 সেই দিন তুমি বলবে, “হে মাবুদ, আমি তোমার প্রশংসা করব, কারণ তুমি আমার উপর রাগ প্রকাশ করেছিলে; কিন্তু এখন তোমার রাগ থেমে গেছে আর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। 12:2 সত্যি, আল্লাহ্‌ আমার উদ্ধারকর্তা; আমি তাঁর উপর ভরসা করব, ভয় করব না। মাবুদ, মাবুদই আমার শক্তি ও আমার কাওয়ালী; তিনিই আমার উদ্ধারকর্তা হয়েছেন।” 12:3 এজন্য তোমরা আনন্দের সংগে উদ্ধারের সব ঝর্ণা থেকে পানি তুলবে। 12:4 সেই দিন তোমরা বলবে, “মাবুদকে শুকরিয়া জানাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তিনি যা করেছেন তা সব জাতিকে জানাও আর ঘোষণা কর যে, তিনি মহান। 12:5 মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও, কারণ তিনি গৌরবময় কাজ করেছেন; সারা দুনিয়াতে যেন এই কথা জানানো হয়। 12:6 হে সিয়োনের লোকেরা, তোমরা জোরে চিৎকার কর আর আনন্দে কাওয়ালী গাও, কারণ ইসরাইলের আল্লাহ্‌ পাক তোমাদের মধ্যে মহান।”