1 Chronicles 6
6:1 লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি।
6:2 কহাতের ছেলেরা হল অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
6:3 অম্রামের সন্তানেরা হল হারোণ, মোশি ও মরিয়ম। হারোণের ছেলেরা হল নাদব, অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।
6:4 ইলিয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবিশূয়,
6:5 অবিশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি,
6:6 উষির ছেলে সরহিয়, সরহিয়ের ছেলে মরায়োৎ,
6:7 মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
6:8 অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে অহীমাস,
6:9 অহীমাসের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোহানন,
6:10 যোহাননের ছেলে অসরিয়। ইনি যিরূশালেমে শলোমনের তৈরী উপাসনা-ঘরে পুরোহিতের কাজ করতেন।
6:11 অসরিয়ের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
6:12 অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে শল্লুম,
6:13 শল্লুমের ছেলে হিল্কিয়, হিল্কিয়ের ছেলে অসরিয়,
6:14 অসরিয়ের ছেলে সরায় এবং সরায়ের ছেলে যিহোষাদক।
6:15 সদাপ্রভু যে সময় নবূখদ্নিৎসরকে দিয়ে যিহূদা ও যিরূশালেমের লোকদের বন্দীদশায় পাঠিয়েছিলেন সেই সময় যিহোষাদককেও সেখানে পাঠিয়েছিলেন।
6:16 লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি।
6:17 গের্শোনের ছেলেদের নাম হল লিব্নি আর শিমিয়ি।
6:18 কহাতের ছেলেরা হল অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
6:19 মরারির ছেলেরা হল মহলি ও মূশি। পূর্বপুরুষদের বংশ অনুসারে এদের নাম লেবীয়দের বংশ-তালিকায় লেখা হয়েছিল।
6:20 গের্শোনের ছেলে লিব্নি, লিব্নির ছেলে যহৎ, যহতের ছেলে সিম্ম,
6:21 সিম্মের ছেলে যোয়াহ, যোয়াহের ছেলে ইদ্দো, ইদ্দোর ছেলে সেরহ, সেরহের ছেলে যিয়ত্রয়।
6:22 কহাতের একজন ছেলের নাম হল অম্মীনাদব, অম্মীনাদবের ছেলে কোরহ, কোরহের ছেলে অসীর,
6:23 অসীরের ছেলে ইল্কানা, ইল্কানার ছেলে ইবীয়াসফ, ইবীয়াসফের ছেলে অসীর,
6:24 অসীরের ছেলে তহৎ, তহতের ছেলে ঊরীয়েল, ঊরীয়েলের ছেলে ঊষিয়, ঊষিয়ের ছেলে শৌল।
6:25 ইল্কানার ছেলেরা হল অমাসয় ও অহীমোৎ,
6:26 অহীমোতের ছেলে ইল্কানা, ইল্কানার ছেলে সোফী, সোফীর ছেলে নহৎ,
6:27 নহতের ছেলে ইলীয়াব, ইলীয়াবের ছেলে যিরোহম, যিরোহমের ছেলে ইল্কানা এবং ইল্কানার ছেলে শমূয়েল।
6:28 শমূয়েলের প্রথম ছেলের নাম যোয়েল ও দ্বিতীয় ছেলের নাম অবিয়।
6:29 মরারির একজন ছেলের নাম হল মহলি, মহলির ছেলে লিব্নি, লিব্নির ছেলে শিমিয়ি, শিমিয়ির ছেলে উষঃ,
6:30 উষের ছেলে শিমিয়, শিমিয়ের ছেলে হগিয় এবং হগিয়ের ছেলে অসায়।
6:31 সাক্ষ্য-সিন্দুকটি সদাপ্রভুর ঘরে এনে রাখবার পরে দায়ূদ কিছু লোকের উপর গান-বাজনার ভার দিলেন।
6:32 শলোমন যিরূশালেমে সদাপ্রভুর ঘর তৈরী না করা পর্যন্ত সেই লোকেরা আবাস-তাম্বুর সামনে, অর্থাৎ মিলন-তাম্বুর সামনে গান-বাজনা করে সদাপ্রভুর সেবা-কাজ করত। তাদের জন্য যে নিয়ম ঠিক করে দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা নিজেদের কাজ করত।
6:33 এই সেবা-কাজে যে সব লোকেরা এবং তাদের বংশধরেরা নিযুক্ত হয়েছিল তারা হল: কহাতীয়দের মধ্যে ছিলেন গায়ক হেমন। হেমন ছিলেন যোয়েলের ছেলে, যোয়েল শমূয়েলের ছেলে,
6:34 শমূয়েল ইল্কানার ছেলে, ইল্কানা যিরোহমের ছেলে, যিরোহম ইলীয়েলের ছেলে, ইলীয়েল তোহের ছেলে,
6:35 তোহ সূফের ছেলে, সূফ ইল্কানার ছেলে, ইল্কানা মাহতের ছেলে, মাহৎ অমাসয়ের ছেলে,
6:36 অমাসয় ইল্কানার ছেলে, ইল্কানা যোয়েলের ছেলে, যোয়েল অসরিয়ের ছেলে, অসরিয় সফনিয়ের ছেলে,
6:37 সফনিয় তহতের ছেলে, তহৎ অসীরের ছেলে, অসীর ইবীয়াসফের ছেলে, ইবীয়াসফ কোরহের ছেলে,
6:38 কোরহ যিষ্হরের ছেলে, যিষ্হর কহাতের ছেলে, কহাৎ লেবির ছেলে এবং লেবি ইস্রায়েলের ছেলে।
6:39 হেমনের আত্মীয় আসফ ও তার গায়কের দল হেমনের ডান দিকে দাঁড়াত। আসফ ছিলেন বেরিখিয়ের ছেলে, বেরিখিয় শিমিয়ের ছেলে,
6:40 শিমিয় মীখায়েলের ছেলে, মীখায়েল বাসেয়ের ছেলে, বাসেয় মল্কিয়ের ছেলে,
6:41 মল্কিয় ইৎনির ছেলে, ইৎনি সেরহের ছেলে, সেরহ অদায়ার ছেলে,
6:42 অদায়া এথনের ছেলে, এথন সিম্মের ছেলে, সিম্ম শিমিয়ির ছেলে,
6:43 শিমিয়ি যহতের ছেলে, যহৎ গের্শোনের ছেলে এবং গের্শোন লেবির ছেলে।
6:44 তাদের আত্মীয়েরা, অর্থাৎ মরারীয় গায়ক দল হেমনের বাঁ দিকে দাঁড়াত। এথন ছিলেন কীশির ছেলে, কীশি অব্দির ছেলে, অব্দি মল্লুকের ছেলে,
6:45 মল্লুক হশবিয়ের ছেলে, হশবিয় অমৎসিয়ের ছেলে, অমৎসিয় হিল্কিয়ের ছেলে,
6:46 হিল্কিয় অম্সির ছেলে, অম্সি বানির ছেলে, বানি শেমরের ছেলে,
6:47 শেমর মহলির ছেলে, মহলি মূশির ছেলে, মূশি মরারির ছেলে এবং মরারি লেবির ছেলে।
6:48 তাদের আত্মীয় অন্যান্য লেবীয়েরা আবাস-তাম্বুর, অর্থাৎ ঈশ্বরের ঘরের অন্যান্য সমস্ত কাজে নিযুক্ত হয়েছিল।
6:49 কিন্তু হারোণ ও তাঁর বংশের লোকেরা ঈশ্বরের দাস মোশির সমস্ত আদেশ অনুসারে পোড়ানো-উৎসর্গের বেদী ও ধূপ-বেদীর উপরে উৎসর্গের অনুষ্ঠান করতেন এবং মহাপবিত্র স্থানে যা কিছু করবার দরকার তা করতেন আর ইস্রায়েল জাতির পাপ ঢাকা দেবার ব্যবস্থা করতেন।
6:50 হারোণের একজন ছেলের নাম ছিল ইলিয়াসর, ইলিয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবীশূয়,
6:51 অবীশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি, উষির ছেলে সরাহিয়,
6:52 সরাহিয়ের ছেলে মরায়োৎ, মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
6:53 অহীটূবের ছেলে সাদোক এবং সাদোকের ছেলে অহীমাস।
6:54 কহাতীয় হারোণের বংশের লোকদের জন্য প্রথম গুলিবাঁট করা হয়েছিল বলে বাসস্থান হিসাবে যে সমস্ত শহর ও গ্রাম তাদের ভাগে পড়েছিল সেগুলোর মধ্যে ছিল যিহূদা-এলাকার আশ্রয়-শহর হিব্রোণ ও তার চারপাশের পশু চরাবার মাঠ। কিন্তু শহরের চারপাশের ক্ষেত-খামার ও গ্রামগুলো দেওয়া হয়েছিল যিফুন্নির ছেলে কালেবকে। এছাড়া হারোণের বংশের লোকদের দেওয়া হয়েছিল লিব্না, যত্তীর, ইষ্টিমোয়, হিলেন, দবীর, আশন, বৈৎশেমশ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
6:60 বিন্যামীন-গোষ্ঠীর জায়গা থেকে তাঁদের দেওয়া হল গেবা, আলেমৎ, অনাথোৎ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। মোট তেরোটা শহর ও গ্রাম কহাতীয় বংশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হল।
6:61 মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে দশটা শহর ও গ্রাম গুলিবাঁট অনুসারে কহাতের বাকী বংশের লোকদের দেওয়া হল।
6:62 বংশ অনুসারে গের্শোনের বংশের লোকদের দেওয়া হল ইষাখর, আশের, নপ্তালি এবং বাশনের মনঃশি-গোষ্ঠীর এলাকা থেকে তেরোটা শহর ও গ্রাম।
6:63 রূবেণ, গাদ ও সবূলূন-গোষ্ঠীর এলাকা থেকে গুলিবাঁট করে বারোটা শহর ও গ্রাম বংশ অনুসারে মরারির বংশের লোকদের দেওয়া হল।
6:64 এইভাবে ইস্রায়েলীয়েরা এই সব শহর ও গ্রাম এবং সেগুলোর পশু চরাবার মাঠ লেবীয়দের দিল।
6:65 যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন-গোষ্ঠীর এলাকা থেকে যে সব শহর ও গ্রামের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোও গুলিবাঁট অনুসারে দেওয়া হয়েছিল।
6:66 কয়েকটি কহাতীয় বংশকে ইফ্রয়িম-গোষ্ঠীর এলাকা থেকে কতগুলো শহর ও গ্রাম দেওয়া হয়েছিল।
6:67 ইফ্রয়িমের পাহাড়ী এলাকা থেকে আশ্রয়-শহর শিখিম, গেষর, যক্মিয়াম, বৈৎ-হোরণ, অয়ালোন ও গাৎ-রিম্মোণ এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ তাদের দেওয়া হল।
6:70 এছাড়া মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে আনের ও বিল্য়ম এবং সেগুলোর চারপাশের পশু চরাবার মাঠ কহাতের বাকী বংশগুলোকে দেওয়া হল।
6:71 গের্শোনীয়েরা মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে পশু চরাবার মাঠ সুদ্ধ বাশনের গোলন ও অষ্টারোৎ পেল।
6:72 তারা ইষাখর-গোষ্ঠীর এলাকা থেকে পেল কেদশ, দাবরৎ, রামোৎ ও আনেম এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
6:74 আশের-গোষ্ঠীর এলাকা থেকে তারা পশু চরাবার মাঠ সুদ্ধ মশাল, আব্দোন, হূকোক ও রহোব পেল।
6:76 নপ্তালি-গোষ্ঠীর এলাকা থেকে পেল পশু চরাবার মাঠ সুদ্ধ গালীলের কেদশ, হম্মোন ও কিরিয়াথয়িম।
6:77 বাকী লেবীয়েরা, অর্থাৎ মরারীয়েরা সবূলূন-গোষ্ঠীর এলাকা থেকে পশু চরাবার মাঠ সুদ্ধ রিম্মোণ ও তাবোর পেল।
6:78 তারা যিরীহোর পূর্ব দিকে যর্দনের ওপারে রূবেণ-গোষ্ঠীর এলাকা থেকে মরু-এলাকার বেৎসর, যাহসা, কদেমোৎ ও মেফাৎ এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ পেল।
6:80 তারা গাদ-গোষ্ঠীর এলাকা থেকে পেল গিলিয়দের রামোৎ, মহনয়িম, হিষ্বোণ ও যাসের এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।