1 Chronicles 8
8:1 বিন্যামীনের প্রথম ছেলে হল বেলা, দ্বিতীয় অস্বেল, তৃতীয় অহর্হ,
8:2 চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।
8:3 বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ,
8:4 অবীশূয়, নামান, আহোহ,
8:5 গেরা, শফূফন ও হূরম।
8:6 এহূদের ছেলেরা হল নামান, অহিয় ও গেরা। এঁরা ছিলেন গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গেরা তাঁর দুই ভাইকে গেবা থেকে জোর করে বের করে দিলেন; তাতে তাঁরা মানহতে গিয়ে বাস করতে লাগলেন। গেরা ছিল উষঃ ও অহীহূদের বাবা।
8:8 শহরয়িম তার দুই স্ত্রী হূশীম ও বারাকে ত্যাগ করেছিল। মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল: যোবব, সিবিয়, মেশা, মল্কম,
8:10 যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা।
8:11 হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।
8:12 ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম, শেমদ, বরীয় ও শেমা। ওনো এবং লোদ গ্রাম আর সেগুলোর চারপাশের অন্যান্য গ্রাম শেমদ গড়ে তুলেছিল। বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরাই তাড়িয়ে দিয়েছিলেন।
8:14 বরীয়ের ছেলেরা হল অহিয়ো, শাশক, যিরেমোৎ, সবদিয়, অরাদ, এদর, মীখায়েল, যিশ্পা ও যোহ।
8:17 ইল্পালের ছেলেরা হল সবদিয়, মশুল্লম, হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্লিয় ও যোবব।
8:19 শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি, সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়, ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ।
8:22 শাশকের ছেলেরা হল যিশ্পন, এবর, ইলীয়েল, অব্দোন, সিখ্রি, হানন, হনানিয়, এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল।
8:26 যিরোহমের ছেলেরা হল শিম্শরয়, শহরিয়, অথলিয়, যারিশিয়, এলিয় ও সিখ্রি।
8:28 এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ-তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা যিরূশালেমে বাস করতেন।
8:29 যে লোক গিবিয়োন গ্রাম গড়ে তুলেছিল সে সেখানে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা;
8:30 তার প্রথম ছেলে হল অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব,
8:31 গদোর, অহিয়ো, সখর ও মিক্লোৎ। মিক্লোতের ছেলে হল শিমিয়। এরাও যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
8:33 নেরের ছেলে কীশ আর কীশের ছেলে শৌল। শৌলের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল।
8:34 যোনাথনের ছেলে মরীব্-বাল ও মরীব্-বালের ছেলে মীখা।
8:35 মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস।
8:36 আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা,
8:37 মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল।
8:38 আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান।
8:39 আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় এলীফেলট।
8:40 ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন।