Library · bn

Ezra 2

2:1 বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর যে সব লোকদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই বন্দী অবস্থা থেকে যিরূশালেম ও যিহূদায় নিজের নিজের শহর ও গ্রামে ফিরে এসেছিল। 2:2 এই লোকেরা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্‌শন, মিসপর, বিগ্‌বয়, রহূম ও বানার সংগে ফিরে এসেছিল। যে সমস্ত ইস্রায়েলীয় পুরুষ লোকেরা ফিরে এসেছিল তাদের সংখ্যা এই: 2:3 পরোশের বংশের লোকেরা দু’হাজার একশো বাহাত্তর জন; 2:4 শফটিয়ের তিনশো বাহাত্তর জন; 2:5 আরহের সাতশো পঁচাত্তর জন; 2:6 পহৎ-মোয়াবের বংশের যেশূয় ও যোয়াবের বংশের লোকেরা দু’হাজার আটশো বারো জন; 2:7 এলমের এক হাজার দু’শো চুয়ান্ন জন; 2:8 সত্তূর ন’শো পঁয়তাল্লিশ জন; 2:9 সক্কয়ের সাতশো ষাট জন; 2:10 বানির ছ’শো বিয়াল্লিশ জন; বেবয়ের ছ’শো তেইশ জন; অস্‌গদের এক হাজার দু’শো বাইশ জন; 2:13 অদোনীকামের ছ’শো ছেষট্টি জন; 2:14 বিগ্‌বয়ের দু’হাজার ছাপান্ন জন; 2:15 আদীনের চারশো চুয়ান্ন জন; 2:16 যিহিষ্কিয়ের বংশধর আটেরের বংশের আটানব্বইজন; 2:17 বেৎসয়ের তিনশো তেইশ জন; 2:18 যোরাহের একশো বারো জন; 2:19 হশুমের দু’শো তেইশ জন; গিব্বরের পঁচানব্বইজন; বৈৎলেহম গ্রামের লোক একশো তেইশ জন; 2:22 নটোফার লোক ছাপান্নজন; 2:23 অনাথোতের লোক একশো আটাশ জন; 2:24 অস্‌মাবতের লোক বিয়াল্লিশজন; 2:25 কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের লোক সাতশো তেতাল্লিশ জন; 2:26 রামা ও গেবার লোক ছ’শো একুশ জন; 2:27 মিক্‌মসের লোক একশো বাইশ জন; 2:28 বৈথেল এবং অয়ের লোক দ’ুশো তেইশ জন; 2:29 নবোর লোক বাহান্নজন; মগ্‌বীশের লোক একশো ছাপান্ন জন; অন্য এলমের লোক এক হাজার দু’শো চুয়ান্ন জন; 2:32 হারীমের লোক তিনশো বিশ জন; 2:33 লোদ, হাদীদ এবং ওনোর লোক সাতশো পঁচিশ জন; 2:34 যিরীহোর লোক তিনশো পঁয়তাল্লিশ জন; 2:35 সনায়ার লোক তিন হাজার ছ’শো ত্রিশ জন। 2:36 পুরোহিতদের সংখ্যা এই: যিদয়িয়ের বংশের যেশূয়ের বংশের লোকেরা ন’শো তিয়াত্তর জন; 2:37 ইম্মেরের এক হাজার বাহান্ন জন; 2:38 পশ্‌হূরের এক হাজার দু’শো সাতচল্লিশ জন; 2:39 হারীমের এক হাজার সতেরো জন। 2:40 লেবীয়দের সংখ্যা এই: যেশূয় ও কদ্‌মীয়েলের বংশের হোদবিয়ের বংশের লোকেরা চুয়াত্তরজন। 2:41 গায়কদের সংখ্যা এই: আসফের বংশের একশো আটাশ জন। 2:42 উপাসনা-ঘরের রক্ষীদের সংখ্যা মোট একশো ঊনচল্লিশ জন। এরা হল শল্লুম, আটের, টল্‌মোন, অক্কূব, হটীটা ও শোবয়ের বংশের লোক। 2:43 উপাসনা-ঘরের সেবাকারীরা: এরা হল সীহ, হসূফা ও টব্বায়োতের বংশধরেরা; 2:44 কেরোস, সীয় ও পাদোনের বংশধরেরা; 2:45 লবানা, হগাব ও অক্কূবের বংশধরেরা; 2:46 হাগব, শম্‌লয় ও হাননের বংধরেরা; গিদ্দেল, গহর ও রায়ার বংশধরেরা; রৎসীন, নকোদ ও গসমের বংশধরেরা; 2:49 উষ, পাসেহ ও বেষয়ের বংশধরেরা; 2:50 অস্না, মিয়ূনীম ও নফূষীমের বংশধরেরা; 2:51 বক্‌বূক, হকূফা ও হর্হূরের বংশধরেরা; 2:52 বসলূত, মহীদা ও হর্শার বংশধরেরা; 2:53 বর্কোস, সীষরা ও তেমহের বংশধরেরা; 2:54 নৎসীহ ও হটীফার বংশধরেরা। 2:55 শলোমনের চাকরদের বংশধরেরা: এরা হল সোটয়, হস্‌সোফেরত, পরূদা, 2:56 যালা, দর্কোন, গিদ্দেল, 2:57 শফটিয়, হটীল, পোখেরৎ-হৎসবায়ীম ও আমীরের বংশধরেরা। 2:58 উপাসনা-ঘরের সেবাকারীরা ও শলোমনের চাকরদের বংশধরেরা মোট তিনশো বিরানব্বই জন। 2:59 তেল্‌-মেলহ, তেল্‌-হর্শা, করূব, অদ্দন ও ইম্মেরের এলাকা থেকে যারা এসেছিল তারা ইস্রায়েলীয় বলে নিজেদের প্রমাণ করতে পারল না। 2:60 তারা হল দলায়, টোবিয় ও নকোদের বংশের ছ’শো বাহান্ন জন। 2:61 পুরোহিতদের মধ্য থেকে হবায়, হক্কোস ও বর্র্সিল্লয়ের বংশধরেরা বংশ-তালিকার মধ্যে তাদের বংশের খোঁজ করেছিল কিন্তু পায় নি বলে অশুচি হিসাবে পুরোহিতদের মধ্য থেকে তাদের বাদ দেওয়া হয়েছিল। বর্সিল্লয়কে ঐ নামে ডাকা হত, কারণ সে গিলিয়দীয় বর্সিল্লয়ের একটি মেয়েকে বিয়ে করেছিল। 2:63 শাসনকর্তা তাদের আদেশ দিলেন যতদিন ঊরীম ও তুম্মীম ব্যবহার করবার অধিকারী কোন পুরোহিত পাওয়া না যায় ততদিন পর্যন্ত তারা যেন মহাপবিত্র খাবারের কিছু না খায়। 2:64 বন্দীদশা থেকে ফিরে আসা গোটা দলটার লোকসংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন। 2:65 এছাড়া সাত হাজার তিনশো সাঁইত্রিশ জন চাকর-চাকরাণী এবং দু’শো জন গায়ক-গায়িকা ছিল। 2:66 তাদের সাতশো ছত্রিশটা ঘোড়া, দু’শো পঁয়তাল্লিশটা খচ্চর, 2:67 চারশো পঁয়ত্রিশটা উট ও ছয় হাজার সাতশো বিশটা গাধা ছিল। 2:68 তারা যিরূশালেমে সদাপ্রভুর ঘরে পৌঁছালে পর তাদের কয়েকজন বংশ-নেতা ঈশ্বরের ঘরটা আগের জায়গায় আবার তৈরী করবার জন্য নিজের ইচ্ছায় দান করলেন। 2:69 তাঁদের ক্ষমতা অনুসারে এই কাজের জন্য তাঁরা চারশো পাঁচ কেজি সোনা, তিন হাজার দু’শো পঞ্চাশ কেজি রূপা ও পুরোহিতদের জন্য একশোটা পোশাক ধনভাণ্ডারে দিলেন। 2:70 পুরোহিতেরা, লেবীয়েরা, গায়কেরা, উপাসনা-ঘরের রক্ষীরা ও সেবাকারীরা এবং অন্যান্য লোকেরা, অর্থাৎ সমস্ত ইস্রায়েলীয়েরা যে যার গ্রাম ও শহরে বাস করতে লাগল।