Library · bn

Psalms 126

126:1 সদাপ্রভু যখন সিয়োনকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনলেন, তখন মনে হল আমরা যেন স্বপ দেখছি। 126:2 তখন আমাদের মুখ ছিল হাসিতে ভরা, আর জিভ্‌ ছিল আনন্দের গানে পূর্ণ। অন্যান্য জাতির লোকেরা তখন বলাবলি করেছিল, “সদাপ্রভু ওদের জন্য অনেক মহৎ কাজ করেছেন।” 126:3 সদাপ্রভু আমাদের জন্য অনেক মহৎ কাজ করেছেন, তাই আমরা আনন্দ করতে লাগলাম। 126:4 হে সদাপ্রভু, নেগেভ মরু-এলাকার জলস্রোতের মত করে তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে আন। 126:5 যারা চোখের জলের সংগে বীজ বোনে তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে। 126:6 যে লোক কাঁদতে কাঁদতে বীজ বুনতে যায় সে শস্যের বোঝা নিয়ে আনন্দে চিৎকার করতে করতে নিশ্চয়ই ফিরে আসবে।