Psalms 3
3:1 হে সদাপ্রভু, দেখ, আমার শত্রুর সংখ্যা কত। দেখ, আমার বিরুদ্ধে কত লোক দাঁড়িয়েছে।
3:2 অনেকে আমার সম্বন্ধে বলছে, “ঈশ্বর তাকে উদ্ধার করবেন না।” [সেলা]
3:3 কিন্তু হে সদাপ্রভু, তুমি আমার চারপাশে ঢাল হয়ে আছ। তুমিই আমার গৌরব; আমার নীচু মাথা তুমিই উঁচু করেছ।
3:4 আমি চিৎকার করে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আমাকে তাঁর পবিত্র পাহাড় থেকে উত্তর দেন। [সেলা]
3:5 আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম, আবার জেগে উঠলাম, কারণ সদাপ্রভুই আমাকে ধরে রাখেন।
3:6 আমার বিরুদ্ধে আমার চারপাশে হাজার হাজার লোক উঠে দাঁড়িয়েছে, কিন্তু আমি তাদের ভয় করি না।
3:7 হে সদাপ্রভু, এস; হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর। তুমি আমার শত্রুদের চোয়ালে ঘা মেরে সেই দুষ্ট লোকদের দাঁত ভেংগে দিয়েছ।
3:8 উদ্ধার করা সদাপ্রভুরই কাজ। তোমার নিজের লোকদের উপর তোমার আশীর্বাদ নেমে আসুক। [সেলা]