Psalms 60
60:1 হে ঈশ্বর, তুমি আমাদের অগ্রাহ্য করেছ, আমাদের চুরমার করেছ; তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েছ, কিন্তু এবার তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন।
60:2 তুমি দেশের উপর ভূমিকম্প এনেছ, ফাটল ধরিয়েছ; তুমি তার ফাটল বন্ধ কর, কারণ দেশ টলছে।
60:3 তোমার লোকদের তুমি দুর্দিন দেখিয়েছ; তুমি আমাদের এমন আংগুর-রস খাইয়েছ যার দরুন আমরা মাতালের মত হাঁটছি।
60:4 যারা তোমাকে ভক্তি করে তাদের তুমি একটা পতাকা দিয়েছ, যাতে তা তুলে ধরা যায় সত্যের পক্ষে। [সেলা]
60:5 তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর; আমার ডাকে সাড়া দাও যেন তুমি যাদের ভালবাস তারা উদ্ধার পায়।
60:6 ঈশ্বর তাঁর পবিত্রতার নাম করে বলেছেন, “আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব, সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।
60:7 গিলিয়দ আমার, মনঃশিও আমার; ইফ্রয়িম যেন আমার মাথার লোহার টুপী, আর যিহূদা আমার রাজদণ্ড।
60:8 মোয়াব আমার পা ধোওয়ার পাত্র; আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা ফেলব; আর পলেষ্টিয়া, আমার জন্য তুমি চিৎকার করে ওঠো।”
60:9 কে আমাকে ঐ শহরে নিয়ে যাবে যেখানে ঢোকা শক্ত? কে আমাকে পথ দেখিয়ে ইদোমে নিয়ে যাবে?
60:10 হে ঈশ্বর, তুমি কি আমাদের বাতিল কর নি? আমাদের সৈন্যদলের সংগে তুমি তো আর যাও না।
60:11 হে ঈশ্বর, শত্রুর বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য কর, কারণ মানুষের সাহায্যের তো কোন দাম নেই।
60:12 ঈশ্বরের সাহায্যে আমরা জয়লাভ করব; আমাদের শত্রুদের তিনিই পায়ে মাড়াবেন।