Library · bn

Numbers 29

29:1 “সপ্তম মাসের পয়লা তারিখে তোমরা একটি পবিত্র মিলন-সভা করবে। সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। ঐ দিনটা হবে তোমাদের শিংগা বাজাবার দিন। 29:2 সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তোমরা সেই দিন একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে। এগুলো হতে হবে খুঁতহীন। 29:3 শস্য-উৎসর্গের জন্য ষাঁড়টার সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে। ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম। 29:5 পাপ ঢাকা দেবার উদ্দেশ্যে পাপ-উৎসর্গের জন্য তোমাদের একটা পাঁঠাও আনতে হবে। 29:6 প্রত্যেক মাসের ও প্রত্যেক দিনের নির্দিষ্ট করা পোড়ানো-উৎসর্গ এবং তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া এই সব উৎসর্গও করতে হবে। এগুলো সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ যার গন্ধে সদাপ্রভু খুশী হন। 29:7 “এই সপ্তম মাসের দশ তারিখেও একটি পবিত্র মিলন-সভা করতে হবে। এই দিনে তোমরা প্রত্যেকে নিজের অন্তর ভেংগেচুরে কষ্ট স্বীকার করবে এবং সমস্ত কাজকর্ম বন্ধ রাখবে। 29:8 সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তোমাদের একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। তার প্রত্যেকটাকেই খুঁতহীন হতে হবে। 29:9 শস্য-উৎসর্গের জন্য ষাঁড়টার সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে। ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং সাতটা বাচ্চা-ভেড়ার প্রত্যেকটার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম। 29:11 পাপ ঢাকা দেবার পাপ-উৎসর্গ ও নিয়মিত পোড়ানো-উৎসর্গের সংগেকার শস্য-উৎসর্গ এবং এগুলোর সংগেকার ঢালন-উৎসর্গ ছাড়া আরও একটি পাপ-উৎসর্গের জন্য একটি পাঁঠাও আনতে হবে। 29:12 “সপ্তম মাসের পনেরো তারিখেও একটি পবিত্র মিলন-সভা করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। তোমরা সদাপ্রভুর উদ্দেশে সাত দিন ধরে উৎসব পালন করবে। 29:13 সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে একটা আগুনে-করা উৎসর্গ করতে হবে। এর জন্য তেরটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 29:14 প্রত্যেকটা ষাঁড়ের সংগে শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে; ভেড়া দু’টার প্রত্যেকটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম। 29:16 নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠাও আনতে হবে। 29:17 “উৎসবের দ্বিতীয় দিনে বারোটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 29:18 এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 29:19 নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ উৎসর্গের অনুষ্ঠান করতে হবে এবং এগুলোর সংগে দিতে হবে তাদের সংগেকার ঢালন-উৎসর্গ। 29:20 “উৎসবের তৃতীয় দিনে এগারোটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 29:21 এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 29:22 নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে। 29:23 “পর্বের চতুর্থ দিনে দশটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 29:24 এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 29:25 নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে। 29:26 “উৎসবের পঞ্চম দিনে নয়টা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 29:27 এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 29:28 নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে। 29:29 “উৎসবের ষষ্ঠ দিনে আটটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 29:30 এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 29:31 নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে। 29:32 “উৎসবের সপ্তম দিনে সাতটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 29:33 এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 29:34 নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে। 29:35 “অষ্টম দিনে শেষ দিনের বিশেষ সভা করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। 29:36 সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তাঁর উদ্দেশে একটি আগুনে-করা উৎসর্গ করতে হবে। এর জন্য একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 29:37 ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 29:38 নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে। 29:39 “মানত পূরণ এবং নিজের ইচ্ছায় করা উৎসর্গ হিসাবে তোমরা যে সমস্ত পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ, ঢালন-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবে সেগুলো ছাড়াও প্রত্যেকটা নির্দিষ্ট পর্বের সময়ে তার উপযুক্ত উৎসর্গ সদাপ্রভুর উদ্দেশে তোমাদের করতে হবে।” 29:40 সদাপ্রভু যে সমস্ত আদেশ মোশিকে দিয়েছিলেন তা তিনি ইস্রায়েলীয়দের জানালেন।