Library · bn

Job 25

25:1 তখন শূহীয় বিল্‌দদ জবাবে বললেন, 25:2 “রাজ্য আল্লাহ্‌রই, ভয় তাঁরই পাওনা; বেহেশতের উঁচু জায়গায় তিনি শান্তি স্থাপন করেন। 25:3 তাঁর সৈন্যদল কি গোণা যায়? তাঁর আলো কার উপরে না ওঠে? 25:4 তাহলে আল্লাহ্‌র কাছে মানুষ কি নির্দোষ হতে পারে? স্ত্রীলোকের গর্ভ থেকে যে জন্মেছে সে কি খাঁটি হতে পারে? 25:5 আল্লাহ্‌র চোখে যদি চাঁদ উজ্জ্বল না হয় আর তারাগুলো খাঁটি না হয়, 25:6 তাহলে মানুষ কি করে খাঁটি হতে পারে? সে তো একটা পোকার মত; মানুষের সন্তান তো একটা কেঁচো ছাড়া আর কিছু নয়।”