Library · bn

Psalms 1

1:1 ধন্য সেই লোক, যে দুষ্টদের পরামর্শমত চলে না, গুনাহ্‌গারদের পথে থাকে না, ঠাট্টা-বিদ্রূপকারীদের আড্ডায় বসে না; 1:2 বরং মাবুদের শরীয়তেই তার আনন্দ, আর সেটিই তার দিনরাতের ধ্যান। 1:3 সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ, যা সময়মত ফল দেয়, আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না; সে সব কাজেই সফলতা লাভ করে। 1:4 কিন্তু দুষ্টেরা সেরকম নয়; তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ। 1:5 এইজন্য রোজ হাশরে দুষ্টেরা টিকবে না, গুনাহ্‌গার লোকেরা আল্লাহ্‌ভক্তদের দলে টিকে থাকতে পারবে না; 1:6 কারণ আল্লাহ্‌ভক্তদের চলার পথের উপর মাবুদের খেয়াল আছে, কিন্তু দুষ্ট লোকদের চলার পথে রয়েছে ধ্বংস।