Library · bn

Psalms 2

2:1 কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক? কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে? 2:2 মাবুদ ও তাঁর মসীহের বিরুদ্ধে দুনিয়ার বাদশাহ্‌রা একসংগে দাঁড়াচ্ছে আর শাসনকর্তারা করছে গোপন বৈঠক। 2:3 তারা বলছে, “এস, আমরা ভেংগে ফেলি ওদের শিকল, ছিঁড়ে ফেলি ওদের বাঁধন আমাদের উপর থেকে।” 2:4 মাবুদ বেহেশতের সিংহাসন থেকে হাসছেন; তিনি তাদের বিদ্রূপ করছেন। 2:5 তিনি রাগ করে তাদের ধমক দেবেন, তাঁর গজবের আগুন তাদের মনে ভয় জাগাবে। 2:6 মাবুদ বলবেন, “আমি যাঁকে বাদশাহ্‌ করেছি তাঁকে আমার পবিত্র সিয়োন পাহাড়ে বসিয়েছি।” 2:7 বাদশাহ্‌ বলবেন, “মাবুদ যা স্থির করেছেন আমি তা ঘোষণা করব; তিনি আমাকে বলেছেন, ‘তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম। 2:8 তুমি আমার কাছে চাও, তাতে সম্পত্তি হিসাবে আমি তোমার হাতে অ-ইহুদী জাতিদের দেব; গোটা দুনিয়াটা তোমার অধিকারে আসবে। 2:9 লোহার দণ্ড দিয়ে তুমি তাদের ভেংগে ফেলবে, চুরমার করে ফেলবে মাটির পাত্রের মত।’ ” 2:10 তাই হে বাদশাহ্‌রা, তোমরা এখন বুঝে-শুনে চল; দুনিয়ার শাসনকর্তারা, সাবধান হও। 2:11 ভয়ের সংগে তোমরা মাবুদের এবাদত কর, ভয়-ভরা অন্তরে আনন্দ কর। 2:12 তোমরা সেই পুত্রকে সম্মান দেখিয়ে চুম্বন কর, যাতে তিনি তোমাদের উপর গজব নাজেল না করেন আর চলার পথেই তোমরা ধ্বংস হয়ে না যাও; কারণ চোখের নিমেষেই তাঁর রাগ জ্বলে উঠতে পারে। ধন্য তারা, যারা তাঁর মধ্যে আশ্রয় নেয়।