Library · bn

Psalms 100

100:1 হে দুনিয়ার সমস্ত লোক, তোমরা মাবুদের উদ্দেশে আনন্দধ্বনি কর। 100:2 খুশী মনে মাবুদের এবাদত কর; আনন্দের কাওয়ালী গাইতে গাইতে তাঁর সামনে উপস্থিত হও। 100:3 তোমরা জেনো আল্লাহ্‌ই মাবুদ। তিনিই আমাদের তৈরী করেছেন, আমরা তাঁরই; আমরা তাঁরই বান্দা, তাঁরই চারণ ভূমির ভেড়া। 100:4 তাঁকে শুকরিয়া জানাতে জানাতে তাঁর দরজা দিয়ে ঢোকো, তাঁর প্রশংসা করতে করতে তাঁর উঠানে ঢোকো; তাঁকে শুকরিয়া জানাও, তাঁর প্রশংসা কর। 100:5 মাবুদ মেহেরবান, তাঁর মহব্বত চিরকাল স্থায়ী; তাঁর বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে।