Library · bn

Psalms 11

11:1 আমি তো মাবুদের মধ্যেই আশ্রয় নিয়েছি। তোমরা কেন বলছ, “পাখীর মত উড়ে তোমাদের পাহাড়ে পালিয়ে যাও”? 11:2 কেন বলছ, “অন্তরে যারা খাঁটি অন্ধকার থেকে তাদের তীর মারবার জন্য দুষ্ট লোকেরা তাদের ধনুক বাঁকিয়েছে আর তাতে তীর লাগিয়েছে”? 11:3 কেন বলছ, “যদি দুনিয়া-সংসারের সব ভিত্তিই ভেংগে ফেলা হয় তবে আল্লাহ্‌ভক্তদের করবার আর কিছুই নেই”? 11:4 কিন্তু মাবুদ বেহেশতে তাঁর পবিত্র বাসস্থানে আছেন; তাঁর সিংহাসন সেখানেই রয়েছে। তিনি মানুষকে লক্ষ্য করেন; তাঁর চোখ তাদের যাচাই করে। 11:5 মাবুদ তাঁর ভক্তদের যাচাই করে দেখান, কিন্তু যারা দুষ্ট এবং জুলুম ভালবাসে তাদের তিনি অগ্রাহ্য করেন। 11:6 তিনি দুষ্টদের উপরে বিপদ পাঠাবেন; তাদের ভাগ্যে রয়েছে আগুন, জ্বলন্ত গন্ধক আর আগুনের মত বাতাস। 11:7 মাবুদ ন্যায়বান বলেই ন্যায়ের কাজ তিনি ভালবাসেন; যারা খাঁটি তারা তাঁর মুখ দেখতে পাবে।