Psalms 125
125:1 যারা মাবুদের উপর ভরসা করে তারা সিয়োন পাহাড়ের মত অটল ও চিরকাল স্থায়ী।
125:2 জেরুজালেমের চারপাশ যেমন পাহাড়ে ঘেরা তেমনি করে মাবুদ তাঁর বান্দাদের ঘিরে রাখেন, এখন রাখছেন এবং চিরকাল রাখবেন।
125:3 আল্লাহ্ভক্ত লোকেরা যাতে অন্যায় কাজে হাত না দেয় সেজন্য আল্লাহ্র দেওয়া তাদের দেশের উপর দুষ্টদের রাজত্ব করতে দেওয়া হবে না।
125:4 হে মাবুদ, যারা ভাল এবং অন্তরে খাঁটি তাদের তুমি সহিসালামতে রাখ;
125:5 কিন্তু যারা নিজের তৈরী বাঁকা পথে উচোট খেতে খেতে চলে মাবুদ অন্যায়কারীদের সংগে তাদের দূর করে দেবেন। বনি-ইসরাইলদের উপর শান্তি আসুক!