Psalms 124
124:1 ইসরাইল বলুক, “যদি মাবুদ আমাদের পক্ষে না থাকতেন,
124:2 লোকে যখন আমাদের হামলা করেছিল, তখন যদি মাবুদ আমাদের পক্ষে না থাকতেন,
124:3 তাহলে ওরা আমাদের বিরুদ্ধে রাগে জ্বলে উঠে আমাদের জীবিতই গিলে ফেলত,
124:4 বন্যা আমাদের ডুবিয়ে দিত, ভীষণ স্রোত আমাদের উপর দিয়ে বয়ে যেত,
124:5 ফুলে-ফেঁপে ওঠা পানি বয়ে যেত আমাদের উপর দিয়ে।”
124:6 সমস্ত প্রশংসা মাবুদের! শত্রুদের দাঁত দিয়ে তিনি আমাদের ছিঁড়ে ফেলতে দেন নি।
124:7 শিকারীর ফাঁদ থেকে পাখী যেমন করে রক্ষা পায় তেমনি করে আমরা রক্ষা পেয়েছি; ফাঁদ ছিঁড়ে গেছে আর আমরা রক্ষা পেয়েছি।
124:8 মাবুদ, যিনি আসমান ও জমীন সৃষ্টি করেছেন, তাঁর কাছ থেকেই আমাদের সাহায্য আসে।