Library · bn

Psalms 13

13:1 হে মাবুদ, আর কতকাল? চিরকালই কি তুমি আমাকে ভুলে থাকবে? আমার কাছ থেকে আর কতকাল তুমি তোমার মুখ ফিরিয়ে রাখবে? 13:2 আর কতকাল আমি মনের মধ্যে চিন্তার পর চিন্তা করে যাব, আর প্রতিদিন আমার অন্তর বেদনায় ভরে উঠবে? আর কতকাল শত্রু আমার উপর জয়ী থাকবে? 13:3 হে আমার মাবুদ আল্লাহ্‌, আমার দিকে চেয়ে দেখ, আমাকে জবাব দাও; আমার শক্তি ফিরিয়ে দাও, নইলে আমার উপর আসবে মরণের ঘুম। 13:4 আমার শত্রু তখন বলবে, “আমি তাকে হারিয়ে দিয়েছি।” আমি স্থির না থাকলে আমার শত্রুরা আনন্দ করবে। 13:5 কিন্তু আমি তোমার অটল মহব্বতের উপর ভরসা করেছি; তুমি আমাকে রক্ষা করবে বলে আমার অন্তর আনন্দিত। 13:6 মাবুদ আমার উন্নতি করেছেন, তাই আমি তাঁর উদ্দেশে কাওয়ালী গাইব।