Psalms 20
20:1 তোমার দুঃখের দিনে মাবুদ তোমার ডাকে সাড়া দিন; ইয়াকুবের আল্লাহ্ তোমাকে নিরাপদে রাখুন।
20:2 তাঁর পবিত্র জায়গা থেকে তিনি তোমাকে সাহায্য করুন আর সিয়োন পাহাড় থেকে তোমাকে শক্তি দিন।
20:3 তোমার সমস্ত কোরবানীর কথা তাঁর মনে থাকুক, তোমার পোড়ানো-কোরবানীগুলো তিনি কবুল করুন। [সেলা]
20:4 তোমার মনের ইচ্ছা তিনি পূরণ করুন, তোমার সমস্ত পরিকল্পনা সফল করুন।
20:5 তোমার জয়ে আমরা যেন আনন্দ করি আর আমাদের আল্লাহ্র নামে নিশান উড়াই। মাবুদ তোমার সমস্ত মুনাজাত কবুল করুন।
20:6 এখন আমি জানি, মাবুদ তাঁর অভিষেক-করা বান্দাকে রক্ষা করেন; তাঁর ডান হাতের রক্ষা করার শক্তিতে তিনি পবিত্র বেহেশত থেকে 3 তাঁর অভিষেক-করা বান্দার ডাকে সাড়া দেন।
20:7 অনেকে তাদের রথের বড়াই করে, অনেকে করে তাদের ঘোড়ার, কিন্তু আমরা করি আমাদের মাবুদ আল্লাহ্র।
20:8 তারা নীচু হয়েছে, তারা পড়ে গেছে, কিন্তু আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি।
20:9 হে মাবুদ, রক্ষা কর; হে বাদশাহ্, আমাদের ডাকে সাড়া দাও।