Psalms 54
54:1 হে আল্লাহ্, তোমার ক্ষমতা দ্বারা তুমি আমাকে উদ্ধার কর; আমি যে ন্যায়পথে আছি তা তোমার শক্তির দ্বারা তুমি দেখিয়ে দাও।
54:2 হে আল্লাহ্, তুমি আমার মুনাজাত শোন, আমার মুখের কথায় কান দাও।
54:3 অন্য জাতির লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; জুলুমবাজেরা আমার প্রাণ নেবার চেষ্টা করছে; আল্লাহ্র প্রতি এই লোকদের কোন ভয় নেই। [সেলা]
54:4 আল্লাহ্ আমাকে সাহায্য করেন; দীন-দুনিয়ার মালিকই আমাকে ধরে রাখেন।
54:5 শত্রুরা আমার যে ক্ষতি করেছে তা তিনি তাদের ঘাড়েই ফিরিয়ে দেবেন; হে মালিক, তোমার বিশ্বস্ততায় তুমি তাদের ধ্বংস করে দাও।
54:6 আমি নিজের ইচ্ছায় তোমার উদ্দেশে পশু-কোরবানী দেব; হে মাবুদ, আমি তোমার প্রশংসা করব, কারণ তুমি মেহেরবান।
54:7 আমার সমস্ত বিপদ থেকে তিনিই আমাকে উদ্ধার করেছেন; আমি নিজের চোখেই আমার শত্রুদের পরাজয় দেখেছি।