Library · bn

1 Chronicles 1

1:1 আদমের ছেলে শেথ, শেথের ছেলে ইনোশ, 1:2 ইনোশের ছেলে কৈনন, কৈননের ছেলে মহললেল, মহললেলের ছেলে যেরদ, 1:3 যেরদের ছেলে হনোক, হনোকের ছেলে মথূশেলহ, মথূশেলহের ছেলে লেমক ও লেমকের ছেলে নোহ। 1:4 নোহের ছেলেরা হল শেম, হাম ও যেফৎ। 1:5 যেফতের ছেলেরা হল গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস। 1:6 গোমরের ছেলেরা হল অস্কিনস, দীফৎ ও তোগর্ম। 1:7 যবনের ছেলেরা হল ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম। 1:8 হামের ছেলেরা হল কূশ, মিসর, পূট ও কনান। 1:9 কূশের ছেলেরা হল সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সকা। রয়মার ছেলেরা হল শিবা ও দদান। 1:10 কূশের একটি ছেলে হয়েছিল যাঁর নাম ছিল নিম্রোদ। তিনি পৃথিবীতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন। 1:11 লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, কস্‌লূহীয় ও ক্রীটীয়েরা ছিল মিসরের বংশের লোক। কস্‌লূহীয়েরা ছিল পলেষ্টীয়দের পূর্বপুরুষ। 1:13 কনানের বড় ছেলের নাম ছিল সীদোন। তার পরে হেতের জন্ম হয়েছিল। যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় এবং হমাতীয়েরা ছিল কনানের বংশের লোক। 1:17 শেমের ছেলেরা হল এলম, অশূর, অর্ফক্‌ষদ, লূদ ও অরাম। অরামের ছেলেরা হল ঊষ, হূল, গেথর ও মেশেক। 1:18 অর্ফক্‌ষদের ছেলে শেলহ এবং শেলহের ছেলে এবর। 1:19 এবরের দু’টি ছেলে হয়েছিল। তাদের একজনের নাম ছিল পেলগ; তার সময়ে পৃথিবী ভাগ হয়েছিল বলেই তার এই নাম দেওয়া হয়েছিল। পেলগের ভাইয়ের নাম ছিল যক্তন। 1:20 যক্তনের ছেলেরা হল অল্‌মোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, হদোরাম, ঊসল, দিক্ল, এবল, অবীমায়েল, শিবা, ওফীর, হবীলা ও যোবব। 1:24 এই হল শেমের বংশ-তালিকা: শেমের ছেলে অর্ফক্‌ষদ, অর্ফক্‌ষদের ছেলে শেলহ, 1:25 শেলহের ছেলে এবর, এবরের ছেলে পেলগ, পেলগের ছেলে রিয়ূ, রিয়ূর ছেলে সরূগ, সরূগের ছেলে নাহোর, নাহোরের ছেলে তেরহ ও তেরহের ছেলে অব্রাম, অর্থাৎ অব্রাহাম। 1:28 অব্রাহামের ছেলেরা হল ইস্‌হাক ও ইশ্মায়েল। তাঁদের বংশের কথা এই: ইশ্মায়েলের বড় ছেলে নবায়োৎ, তার পরে কেদর, অদ্‌বেল, মিব্‌সম, মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা। 1:32 অব্রাহামের উপস্ত্রী কটূরার ছেলেরা হল সিম্রণ, যক্‌ষণ, মদান, মিদিয়ন, যিশ্‌বক ও শূহ। যক্‌ষণের ছেলেরা হল শিবা ও দদান। 1:33 মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্‌দায়া। এরা সবাই ছিল কটূরার ছেলে ও নাতি। 1:34 অব্রাহামের ছেলে ইস্‌হাকের ছেলেরা হল এষৌ আর ইস্রায়েল। 1:35 এষৌর ছেলেরা হল ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম ও কোরহ। 1:36 ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস এবং তিম্নার গর্ভে অমালেক। 1:37 রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা। 1:38 সেয়ীরের ছেলেরা হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন। 1:39 লোটনের ছেলেরা হল হোরি ও হোমম। তিম্না ছিল লোটনের বোন। 1:40 শোবলের ছেলেরা হল অলিয়ন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের ছেলেরা হল অয়া ও অনা। 1:41 অনার ছেলে হল দিশোন। দিশোনের ছেলেরা হল হম্রণ, ইশ্‌বন, যিত্রণ ও করাণ। 1:42 এৎসরের ছেলেরা হল বিল্‌হন, সাবন ও যাকন। দীশনের ছেলেরা হল ঊষ ও অরাণ। 1:43 ইস্রায়েলীয়দের মধ্যে রাজশাসন আরম্ভ হবার আগে ইদোম দেশে যে সব রাজারা রাজত্ব করেছিলেন তাঁদের নাম এই: বিয়োরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিন্‌হাবা। 1:44 বেলার মৃত্যুর পরে তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব রাজা হয়েছিলেন। 1:45 যোববের মৃত্যুর পরে তাঁর জায়গায় তৈমনীয়দের দেশের হূশম রাজা হয়েছিলেন। 1:46 হূশমের মৃত্যুর পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্‌ রাজা হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ। 1:47 হদদের মৃত্যুর পরে তাঁর জায়গায় মস্রেকা শহরের স্ন রাজা হয়েছিলেন। 1:48 স্নের মৃত্যুর পরে তাঁর জায়গায় সেই এলাকার নদীর পারের রহোবোৎ শহরের শৌল রাজা হয়েছিলেন। 1:49 শৌলের মৃত্যুর পরে তাঁর জায়গায় অক্‌বোরের ছেলে বাল্‌-হানন রাজা হয়েছিলেন। 1:50 বাল্‌-হাননের মৃত্যুর পরে তাঁর জায়গায় হদদ্‌ রাজা হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায় এবং তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাত্‌নী। 1:51 পরে হদদের মৃত্যু হয়েছিল। ইদোমের সর্দারেরা ছিলেন তিম্ন, অলিয়া, যিথেৎ, অহলীবামা, এলা, পীনোন, কনস, তৈমন, মিব্‌সর, মঝীয়েল ও ঈরম।