1 Chronicles 2
2:1 ইস্রায়েলের ছেলেরা হল রূবেণ, শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর, সবূলূন,
2:2 দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের। যিহূদার বংশ-তালিকা
2:3 যিহূদার ছেলেরা হল এর, ওনন ও শেলা। এই তিনজন ছিল বৎ-শূয়ার গর্ভের সন্তান। বৎ-শূয়া ছিল একজন কনানীয় স্ত্রীলোক। এর নামে যিহূদার বড় ছেলে সদাপ্রভুর চোখে মন্দ হওয়াতে তিনি তাকে মেরে ফেললেন।
2:4 যিহূদার ছেলের স্ত্রী তামরের গর্ভে যিহূদার ছেলে পেরস ও সেরহের জন্ম হয়েছিল। যিহূদার মোট পাঁচটি ছেলে ছিল।
2:5 পেরসের ছেলেরা হল হিষ্রোণ ও হামূল।
2:6 সেরহের ছেলেরা হল শিম্রি, এথন, হেমন, কল্কোল ও দারা। এরা ছিল মোট পাঁচজন।
2:7 শিম্রির নাতি, অর্থাৎ কর্মির ছেলে ছিল আখন, যার আর এক নাম ছিল আখর, সে ধ্বংসের জন্য ঠিক করে রাখা জিনিস নিয়ে ইস্রায়েলের উপর বিপদ ডেকে এনেছিল।
2:8 এথনের একজন ছেলের নাম ছিল অসরিয়।
2:9 হিষ্রোণের ছেলেরা হল যিরহমেল, রাম ও কালুবায়।
2:10 রামের ছেলে হল অম্মীনাদব। অম্মীনাদবের ছেলে হল নহশোন; তিনি যিহূদা-গোষ্ঠীর নেতা ছিলেন।
2:11 নহশোনের ছেলে সল্মোন ও সল্মোনের ছেলে বোয়স;
2:12 বোয়সের ছেলে ওবেদ আর ওবেদের ছেলে যিশয়।
2:13 যিশয়ের বড় ছেলে হল ইলীয়াব, দ্বিতীয় অবীনাদব, তৃতীয় শম্ম,
2:14 চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়,
2:15 ষষ্ঠ ওৎসম ও সপ্তম দায়ূদ।
2:16 তাদের বোনেরা হল সরূয়া ও অবীগল। অবীশয়, যোয়াব ও অসাহেল ছিলেন সরূয়ার তিনজন ছেলে।
2:17 অবীগল ছিলেন অমাসার মা, আর ইশ্মায়েলীয় যেথর ছিলেন অমাসার বাবা।
2:18 হিষ্রোণের ছেলে কালুবায়ের স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে ছেলেমেয়ে হয়েছিল। অসূবার ছেলেরা হল যেশর, শোবব ও অর্দোন।
2:19 অসূবা মারা গেলে কালুবায় ইফ্রাথাকে বিয়ে করলেন। ইফ্রাথার গর্ভে হূরের জন্ম হয়েছিল।
2:20 হূরের ছেলে ঊরি ও ঊরির ছেলে বৎসলেল।
2:21 পরে হিষ্রোণ ষাট বছর বয়সে মাখীরের মেয়েকে, অর্থাৎ গিলিয়দের বোনকে বিয়ে করে তার সংগে দেহে মিলিত হয়েছিল। সেই স্ত্রীর গর্ভে সগূবের জন্ম হল।
2:22 সগূবের ছেলের নাম যায়ীর। সগূব ও যায়ীর ছিল গিলিয়দের বাবা মাখীরের বংশের লোক। গিলিয়দ এলাকায় যায়ীরের অধীনে তেইশটা গ্রাম ছিল। কিন্তু গশূর ও অরাম এসে হব্বৎ-যায়ীর, কনাৎ ও তার আশেপাশের গ্রামগুলো, অর্থাৎ ষাটটা গ্রাম অধিকার করে নিল।
2:24 হিষ্রোণ কালেব-ইফ্রাথায় মারা গেলে পর তাঁর স্ত্রী অবিয়ার গর্ভে তাঁর ছেলে অসহূরের জন্ম হয়েছিল। অসহূর তকোয় নামে একটা গ্রাম গড়ে তুলেছিল।
2:25 হিষ্রোণের বড় ছেলে ছিল যিরহমেল আর যিরহমেলের বড় ছেলে ছিল রাম; তারপর বূনা, ওরণ, ওৎসম ও অহিয়ের জন্ম হয়েছিল।
2:26 অটারা নামে যিরহমেলের আর একজন স্ত্রী ছিল। তার ছেলের নাম ওনম।
2:27 যিরহমেলের বড় ছেলে রামের ছেলেরা হল মাষ, যামীন ও একর।
2:28 ওনমের ছেলেরা হল শম্ময় ও যাদা। শম্ময়ের ছেলেরা হল নাদব ও অবীশূর।
2:29 অবীশূরের স্ত্রীর নাম ছিল অবীহয়িল। তার গর্ভে অহবান ও মোলীদের জন্ম হয়েছিল।
2:30 নাদবের ছেলেরা হল সেলদ ও অপ্পয়িম। সেলদ কোন ছেলেপেলে না রেখে মারা গেল।
2:31 অপ্পয়িমের ছেলে যিশী, যিশীর ছেলে শেশন ও শেশনের ছেলে অহলয়।
2:32 শম্ময়ের ভাই যাদার ছেলেরা হল যেথর ও যোনাথন। যেথর কোন ছেলেপেলে না রেখে মারা গেল।
2:33 যোনাথনের ছেলেরা হল পেলৎ ও সাসা। এরা ছিল যিরহমেলের বংশ।
2:34 শেশনের কেবল মেয়ে ছিল, কোন ছেলে ছিল না। যার্হা নামে শেশনের একজন মিসরীয় দাস ছিল।
2:35 শেশন তার দাস যার্হার সংগে তার একজন মেয়ের বিয়ে দিল এবং সেই মেয়ের গর্ভে অত্তয়ের জন্ম হয়েছিল।
2:36 অত্তয়ের ছেলে নাথন, নাথনের ছেলে সাবদ,
2:37 সাবদের ছেলে ইফ্লল, ইফ্ললের ছেলে ওবেদ,
2:38 ওবেদের ছেলে যেহূ, যেহূর ছেলে অসরিয়,
2:39 অসরিয়ের ছেলে হেলস, হেলসের ছেলে ইলীয়াসা,
2:40 ইলীয়াসার ছেলে সিস্ময়, সিস্ময়ের ছেলে শল্লুম,
2:41 শল্লুমের ছেলে যিকমিয় আর যিকমিয়ের ছেলে ইলীশামা।
2:42 যিরহমেলের ভাই কালুবায়ের ছেলেদের মধ্যে মেশা ছিল বড়। মেশার ছেলে সীফ, সীফের ছেলে মারেশা আর মারেশার ছেলে হিব্রোণ।
2:43 হিব্রোণের ছেলেরা হল কোরহ, তপূহ, রেকম ও শেমা।
2:44 শেমার ছেলে রহম, রহমের ছেলে যর্কিয়ম। রেকমের ছেলে শম্ময়, শম্ময়ের ছেলে মায়োন আর মায়োনের ছেলে বৈৎ-সূর।
2:46 কালুবায়ের উপস্ত্রী ঐফার গর্ভে হারণ, মোৎসা ও গাসেসের জন্ম হয়েছিল। হারণের ছেলের নামও গাসেস রাখা হয়েছিল।
2:47 যেহদয়ের ছেলেরা হল রেগম, যোথম, গেসন, পেলট, ঐফা ও শাফ।
2:48 কালুবায়ের উপস্ত্রী মাখার গর্ভে শেবর, তির্হনঃ, শাফ ও শিবার জন্ম হয়েছিল। শাফ মদ্মন্না নামে একটা গ্রাম গড়ে তুলেছিল আর শিবা গড়ে তুলেছিল মক্বেনা ও গিবিয়া গ্রাম। কালেবের মেয়ের নাম ছিল অক্ষা।
2:50 এই হল কালেবের বংশের কথা: ইফ্রাথার বড় ছেলে হূরের ছেলেরা হল শোবল, শল্ম আর হারেফ। শোবল কিরিয়ৎ-যিয়ারীম নামে একটা গ্রাম গড়ে তুলেছিল;
2:51 শল্ম গড়ে তুলেছিল বৈৎলেহম গ্রাম আর হারেফ গড়ে তুলেছিল বৈৎ-গাদের গ্রাম।
2:52 কিরিয়ৎ-যিয়ারীম যে গড়ে তুলেছিল সেই শোবলের বংশের লোকেরা হল হরোয়া, মনূহোতীয়দের অর্ধেক লোক আর কিরিয়ৎ-যিয়ারীমের বাসিন্দারা। কিরিয়ৎ-যিয়ারীমের বাসিন্দারা হল যিত্রীয়, পূথীয়, শূমাথীয় ও মিশ্রায়ীয়েরা। এদের থেকে সরাথীয় ও ইষ্টায়োলীয় বংশের সৃষ্টি হয়েছিল।
2:54 শল্মের বংশের লোকেরা হল বৈৎলেহমের লোকেরা, নটোফাতীয়েরা, অট্রোৎ-বৈৎ-যোয়াবের লোকেরা, মনহতীয়দের অর্ধেক লোক, সরায়ীয়েরা এবং যাবেষে বাসকারী লেখকেরা, অর্থাৎ তিরিয়াথীয়েরা, শিমিয়থীয়েরা ও সূখাথীয়েরা। এরা ছিল কীনীয় যারা রেখবীয়দের পূর্বপুরুষ হম্মতের বংশের লোক।