Library · bn

1 Chronicles 3

3:1 দায়ূদের যে সব ছেলেদের হিব্রোণে জন্ম হয়েছিল তারা হল তাঁর বড় ছেলে অম্নোন, যার মা ছিলেন যিষ্রিয়েলের অহীনোয়ম; দ্বিতীয় ছেলে দানিয়েল, যার মা ছিলেন কর্মিলের অবীগল; 3:2 তৃতীয় ছেলে অবশালোম, যার মা ছিলেন গশূরের রাজা তল্‌ময়ের মেয়ে মাখা; চতুর্থ ছেলে আদোনিয়, যার মা ছিলেন হগীত; 3:3 পঞ্চম ছেলে শফটিয়, যার মা ছিলেন অবীটল; ষষ্ঠ ছেলে যিত্রিয়ম, যার মা ছিলেন দায়ূদের আর একজন স্ত্রী ইগ্লা। 3:4 দায়ূদ হিব্রোণে সাড়ে সাত বছর রাজত্ব করেছিলেন, আর সেই সময় হিব্রোণে তাঁর এই ছয় ছেলের জন্ম হয়েছিল। দায়ূদ তেত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন, 3:5 আর সেখানে অম্মীয়েলের মেয়ে বৎশেবার গর্ভে তাঁর চারজন ছেলের জন্ম হয়েছিল। তারা হল শিমিয়, শোবব, নাথন ও শলোমন। 3:6 এরা ছাড়া তাঁর আরও নয়জন ছেলের নাম ছিল যিভর, ইলীশূয়, ইল্পেলট, নোগহ, নেফগ, যাফিয়, ইলীশামা, ইলীয়াদা, ও ইলীফেলট। 3:9 এরা ছিল দায়ূদের ছেলে, আর তাদের বোনের নাম ছিল তামর। এছাড়াও দায়ূদের উপস্ত্রীদের গর্ভে আরও ছেলের জন্ম হয়েছিল। 3:10 শলোমনের ছেলে রহবিয়াম, রহবিয়ামের ছেলে অবিয়, অবিয়ের ছেলে আসা, আসার ছেলে যিহোশাফট, 3:11 যিহোশাফটের ছেলে যিহোরাম, যিহোরামের ছেলে অহসিয়, অহসিয়ের ছেলে যোয়াশ, 3:12 যোয়াশের ছেলে অমৎসিয়, অমৎসিয়ের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোথম, 3:13 যোথমের ছেলে আহস, আহসের ছেলে হিষ্কিয়, হিষ্কিয়ের ছেলে মনঃশি, 3:14 মনঃশির ছেলে আমোন ও আমোনের ছেলে যোশিয়। 3:15 যোশিয়ের প্রথম ছেলে যোহানন, দ্বিতীয় যিহোয়াকীম, তৃতীয় সিদিকিয়, চতুর্থ শল্লুম। 3:16 যিহোয়াকীমের ছেলেরা হল যিকনিয় ও সিদিকিয়। 3:17 বন্দী যিকনিয়ের ছেলেরা হল শল্টীয়েল, 3:18 মল্‌কীরাম, পদায়, শিনৎসর, যিকমিয়, হোশামা ও নদবিয়। 3:19 পদায়ের ছেলেরা হল সরুব্বাবিল ও শিমিয়ি। সরুব্বাবিলের ছেলেরা হল মশল্লুম ও হনানিয়। তাদের বোনের নাম ছিল শলোমীৎ। 3:20 এছাড়া সরুব্বাবিলের আরও পাঁচটি ছেলে ছিল; তারা হল হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয় ও যুশব-হেষদ। 3:21 হনানিয়ের বংশের লোকেরা হল পলটিয় ও যিশায়াহ; এছাড়া সেই বংশে ছিল রফায়ের, অর্ণনের, ওবদিয়ের ও শখনিয়ের ছেলেরা। 3:22 শখনিয়ের বংশের লোকেরা হল শময়িয় ও তার ছেলেরা; সেই ছেলেদের নাম ছিল হটুশ, যিগাল, বারীহ, নিয়রিয় ও শাফট। এরা ছিল মোট ছয়জন। 3:23 নিয়রিয়ের তিনজন ছেলে হল ইলীয়ৈনয়, হিষ্কিয় ও অস্রীকাম। 3:24 ইলীয়ৈনয়ের সাতজন ছেলে হল হোদবিয়, ইলীয়াশীব, পলায়ঃ, অক্কুব, যোহানন, দলায় ও অনানি।