Job 24
24:1 “সর্বশক্তিমান কেন বিচারের জন্য সময় ঠিক করেন না? যারা তাঁকে জানে তারা কেন সেই দিন দেখতে পায় না?
24:2 লোকে সীমার পাথর সরিয়ে দেয়; তারা ভেড়ার পাল চুরি করে এবং তা চরায়।
24:3 তারা অনাথদের গাধা নিয়ে যায় আর বিধবার গর€ বন্ধক রাখে।
24:4 তারা পথ থেকে অভাবীদের তাড়িয়ে দেয়; তাদের দর€ন দেশের সব গরীবেরা লুকিয়ে থাকে।
24:5 গরীবেরা মর€ভূমির বুনো গাধার মত খাবারের খোঁজ করে; মর€-এলাকা তাদের ছেলেমেয়েদের খাবার যোগায়।
24:6 তারা মাঠে গিয়ে পশুদের খাবার নিজেদের জন্য যোগাড় করে আর দুষ্টদের আংগুর ক্ষেত থেকে পড়ে থাকা আংগুর কুড়ায়।
24:7 কাপড়ের অভাবে তারা উলংগ হয়ে রাত কাটায়; শীতকালে গায়ে দেবার জন্য তাদের কিছুই থাকে না।
24:8 তারা পাহাড়ী বৃষ্টিতে ভেজে আর আশ্রয়ের অভাবে পাথরের কাছে জড়সড় হয়।
24:9 অনাথ শিশুকে সেই দুষ্টেরা মায়ের বুক থেকে কেড়ে নেয় আর ঋণের জন্য গরীবের সন্তানকে বন্ধক রাখে।
24:10 কাপড়ের অভাবে গরীবেরা উলংগ হয়ে ঘুরে বেড়ায়; তারা খিদে নিয়েই শস্যের আঁটি বহন করে।
24:11 তারা বাগানে জাঁতা দিয়ে জলপাইয়ের তেল বের করে; তারা পিপাসা নিয়ে আংগুর মাড়াই করে।
24:12 শহরের মধ্যে মানুষের কোঁকানি শোনা যায়, আহত লোকেরা সাহায্যের জন্য চিৎকার করে; কিন্তু ঈশ্বর তাদের কান্নায় মনোযোগ দেন না।
24:13 “অনেকে আলোর বির€দ্ধে বিদ্রোহ করে; তারা আলো সম্বন্ধে জানে না কিম্বা তার পথেও থাকে না।
24:14 খুনী খুব ভোরে উঠে গরীব আর অভাবীদের মেরে ফেলে, আর রাতের বেলায় সে চোর হয়ে চুরি করে।
24:15 ব্যভিচারীর চোখ সন্ধ্যার জন্য অপেক্ষা করে; সে তার মুখ ঢেকে রেখে ভাবে কারও চোখ তার উপর পড়বে না।
24:16 অন্ধকার হলে লোকে ঘরে সিঁধ কাটে, কিন্তু দিনের বেলায় তারা লুকিয়ে থাকে; আলোর সংগে তাদের কোন সমপর্ক থাকে না।
24:17 তাদের জন্য সকালবেলা গাঢ় অন্ধকারের মত; অন্ধকারের ভয়ংকরতার সংগে তাদের বন্ধুত্ব আছে।
24:18 “তারা জলের উপরকার ফেনার মত; তাদের ভাগের জমি অভিশপ্ত, কাজেই তারা কেউ আংগুর ক্ষেতে যায় না।
24:19 গরম আর খরা যেমন বরফ-গলা জল গ্রাস করে, মৃতস্থানও তেমনি করে পাপীদের গ্রাস করে।
24:20 মা তাদের ভুলে যায়, পোকারা তাদের দেহ খেয়ে ফেলে; মন্দ লোকদের কেউ মনে রাখে না, তারা গাছের মত ভেংগে পড়ে।
24:21 তারা বন্ধ্যা স্ত্রীলোককে গ্রাস করে আর বিধবাদের দয়া করে না।
24:22 কিন্তু ঈশ্বর তাঁর শক্তিতে সেই বলবানদের টেনে নামান; তারা প্রতিষ্ঠিত হলেও তাদের জীবনের নিশ্চয়তা নেই।
24:23 তিনি দুষ্টদের নিরাপদে বিশ্রাম দিতে পারেন, কিন্তু তাঁর চোখ থাকে তাদের পথের দিকে।
24:24 কিছু সময়ের জন্য তাদের উন্নতি হয়, তারপর তারা আর থাকে না। তাদের নীচু করা হয়, ঘাসের মত তারা ্নান হয়ে যায়, আর শস্যের শীষের মতই তারা শুকিয়ে যায়।
24:25 যদি তা না-ই হয় তবে কে আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারবে? আমার কথা যে সত্যি নয় তা কে বলতে পারবে?”