Job 28
28:1 “রূপার খনি আছে আর সোনা পরিষ্কার করবার জায়গাও আছে।
28:2 মাটি থেকে লোহা তোলা হয়, আর ধাতু-পাথর গলিয়ে বের করা হয় তামা।
28:3 পৃথিবীর গভীরে ঘন কালো অন্ধকারে যা রয়েছে মানুষ অন্ধকার দর করে সেই দামী পাথরের খোঁজ করে।
28:4 মানুষের বাসস্থান থেকে দরে যেখানে মানুষ যায় না সেখানে সে গর্ত খোঁড়ে, আর সেই গর্তের মধ্যে সে ঝুলতে ও দুলতে থাকে।
28:5 যে পৃথিবীর উপরে ফসল জন্মে, মানুষ সেই পৃথিবীর গভীরে আগুন দিয়ে ভেংগে চুরমার করে।
28:6 পৃথিবীর পাথরের মধ্যে নীলকান্তমণি থাকে, আর মাটির মধ্যে থাকে সোনা।
28:7 খনির গুপ্ত পথ শকুন জানে না, কোন বাজপাখীর চোখ তা দেখে নি;
28:8 কোন হিংস্র পশু সেখানে পা রাখে নি, কোন সিংহও সেখানে যায় নি।
28:9 সেই কঠিন পাথরে মানুষই হাত দেয় আর পাহাড়ের গোড়ায় গভীরভাবে খোঁড়ে।
28:10 সে পাহাড়ের মধ্য দিয়ে সুড়ংগ কাটে; সেখানকার সব মল্যবান জিনিষ তার চোখে পড়ে।
28:11 সে ঝরণার জল পড়া বন্ধ করে আর লুকানো জিনিষগুলো আলোতে আনে।
28:12 “কিন্তু জ্ঞান কোথায় পাওয়া যায়? আর বুদ্ধিই বা কোথায় থাকে?
28:13 লোকে তার মল্য জানে না; জীবিতদের দেশে তা পাওয়া যায় না।
28:14 গভীর জল বলে, ‘তা আমার মধ্যে নেই,’ সাগর বলে, ‘তা আমার কাছে নেই।’
28:15 খাঁটি সোনা দিয়েও তা কেনা যায় না, অনেক রূপা দিয়েও তার দাম দেওয়া যায় না।
28:16 ওফীরের সোনা দিয়ে তা কেনা যায় না, বৈদুর্যমণি বা নীলকান্তমণি দিয়েও তা কেনা যায় না।
28:17 সোনা কিম্বা দামী কাঁচের সংগেও তার তুলনা হয় না, সোনার পাত্রের বদলেও তা পাওয়া যায় না।
28:18 তার কাছে প্রবাল ও স্ফটিকেরও দাম নেই; পদ্মরাগমণির চেয়েও জ্ঞানের মল্য বেশী।
28:19 তার সংগে কূশ দেশের পোখরাজমণিরও তুলনা হয় না; খাঁটি সোনা দিয়ে তা কেনা যায় না।
28:20 “তাহলে জ্ঞান কোথা থেকে আসে? আর বুদ্ধিই বা কোথায় থাকে?
28:21 সমস প্রাণীর চোখের কাছ থেকে তা লুকানো আছে, এমন কি, আকাশের পাখীদের কাছ থেকেও তা গুপ্ত আছে।
28:22 নরক ও মৃত্যু বলে, ‘তার একটুখানি উড়ো খবর আমাদের কানে এসে পৌঁছেছে।’
28:23 “ঈশ্বরই তার পথ বুঝতে পারেন; তিনিই কেবল জানেন তা কোথায় থাকে,
28:24 কারণ তিনি পৃথিবীর শেষ সীমাও দেখেন; আকাশের নীচের সব কিছুই তাঁর চোখে পড়ে।
28:25 তিনি যখন বাতাসে শক্তি যোগালেন আর জলের পরিমাণ ঠিক করলেন,
28:26 যখন তিনি বৃষ্টির জন্য নিয়মের ব্যবস্থা করলেন আর বাজ পড়া ও বিদ্যুৎ চম্কাবার পথ ঠিক করলেন,
28:27 তখন তিনি জ্ঞানকে দেখলেন এবং তা মাপলেন; তিনি তা ভাল করে দেখলেন এবং তাঁর খোঁজ-খবর নিলেন।
28:28 তারপর তিনি মানুষকে বললেন, ‘প্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ই হল জ্ঞান, আর মন্দ থেকে সরে যাওয়াই হল বুদ্ধি।’ ”