Job 29
29:1 তারপর ইয়োব আরও বললেন,
29:2 “আহা, ঈশ্বর যখন আমার দেখাশোনা করতেন তখনকার মাস ও দিনগুলো যদি আমি ফিরে পেতাম!
29:3 আমার মাথার উপর তখন তাঁর বাতি জ্বলত, আর তাঁর আলোতে আমি অন্ধকারের মধ্যে চলাফেরা করতাম।
29:4 আমার সেই সফলতার দিনগুলোতে ঈশ্বর তাঁর ঘনিষ্ঠ বন্ধুভাব দিয়ে আমার তাম্বুকে আশীর্বাদ করতেন।
29:5 সর্বশক্তিমান তখন আমার সংগে ছিলেন আর আমার চারপাশে আমার ছেলেমেয়েরা ছিল;
29:6 আমার জীবন-পথ আরামে ভরা ছিল, আর আমার জন্য পাথর থেকে জলপাই-তেলের স্রোত বইত।
29:7 “যখন আমি শহরের ফটকে গিয়ে সেখানকার চকে আমার আসন গ্রহণ করতাম,
29:8 তখন যুবকেরা আমাকে দেখে সরে দাঁড়াত আর বুড়ো লোকেরা উঠে দাঁড়াতেন;
29:9 উঁচু পদের লোকেরা কথা বলা বন্ধ করতেন আর হাত দিয়ে মুখ ঢাকতেন;
29:10 নেতাদের গলার স্বর থেমে যেত, আর তাদের জিভ্ তালুতে আট্কে যেত।
29:11 যারা আমার কথা শুনত তারা আমাকে ধন্য বলত, আর যারা আমাকে দেখত তারা আমার প্রশংসা করত,
29:12 কারণ সাহায্যের জন্য যে গরীবেরা কাঁদত আর যে অনাথদের সাহায্যকারী কেউ ছিল না, তাদের আমি রক্ষা করতাম।
29:13 মরে যাŽেছ এমন লোকও আমাকে আশীর্বাদ করত; বিধবার অন্তরে আমি আনন্দের গান জাগাতাম।
29:14 সততা আমি কাপড়ের মত পরতাম, আর সততা আমাকে তার বশে রাখত;
29:15 আমি ছিলাম অন্ধদের চোখ আর খোঁড়াদের পা।
29:16 আমি অভাবীদের বাবার মত ছিলাম, আর অচেনাদের পক্ষে আমি তাদের বিচারের ভার নিতাম।
29:17 আমি দুষ্টদের চোয়াল ভেংগে দিতাম আর তাদের মুখ থেকে শিকার কেড়ে নিতাম।
29:18 “আমি ভাবতাম আমার আপন লোকদের মধ্যে আমি মারা যাব, বালুকণার মতই আমার দিনগুলো অসংখ্য হবে;
29:19 ভাবতাম আমার শিকড় জলে গিয়ে পৌঁছাবে, আমার ডালপালার উপরে সারা রাত ধরে শিশির পড়বে;
29:20 ভাবতাম লোকদের কাছে আমার সম্মান ্নান হবে না, আমার যৌবন-শক্তি সব সময় নতুন থাকবে।
29:21 “লোকে আমার কথা শুনবার জন্য অপেক্ষা করত, আমার পরামর্শের জন্য নীরব থাকত।
29:22 আমার কথার পরে তারা আর কথা বলত না; আমি তাদের কাছে নরমভাবে কথা বলতাম।
29:23 বৃষ্টির জন্য যেমন লোকে অপেক্ষা করে তেমনি তারা আমার কথার জন্য অপেক্ষা করত; বসন্তকালের বৃষ্টির মতই তারা আমার কথা গ্রহণ করত।
29:24 আমি সাধারণ লোকদের দিকে তাকিয়ে হাসলে তারা আশ্চর্য হত; আমার হাসি তারা মনে গেঁথে রেখে আশায় বুক বাঁধত।
29:25 আমি তাদের পথ ঠিক করে দিতাম আর তাদের নেতার মত বসতাম; সৈন্যদলের মধ্যে রাজা যেমন, আমি তেমনই ছিলাম; যারা শোক করত তাদের আমি সান্ত্বনা দিতাম।