Psalms 100
100:1 হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি কর।
100:2 খুশী মনে সদাপ্রভুর সেবা কর; আনন্দের গান গাইতে গাইতে তাঁর সামনে উপস্থিত হও।
100:3 তোমরা জেনো সদাপ্রভুই ঈশ্বর। তিনিই আমাদের তৈরী করেছেন, আমরা তাঁরই; আমরা তাঁরই লোক, তাঁরই চারণ ভূমির ভেড়া।
100:4 তাঁকে ধন্যবাদ দিতে দিতে তাঁর ফটক দিয়ে ঢোকো, তাঁর গৌরব করতে করতে তাঁর উঠানে ঢোকো; তাঁকে ধন্যবাদ দাও, তাঁর গৌরব কর।
100:5 সদাপ্রভু মংগলময়, তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী; তাঁর বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে।