Psalms 128
128:1 ধন্য তারা, যারা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে আর তাঁর পথে চলে।
128:2 তোমার নিজের হাতের পরিশ্রমের ফল তুমি ভোগ করবে; তুমি সুখী হবে আর তোমার মংগল হবে।
128:3 তোমার বাড়ীর ভিতরের ঘরে তোমার স্ত্রী ফলে ভরা আংগুর গাছের মত হবে; তোমার খাবার টেবিলের চারপাশে তোমার সন্তানেরা হবে জলপাই গাছের চারার মত।
128:4 সত্যিই, সদাপ্রভুকে যে ভক্তিপূর্ণ ভয় করে সে এইভাবে আশীর্বাদ পাবে।
128:5 সিয়োন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন; তোমার সারা জীবন ধরে তুমি যেন যিরূশালেমের মংগল দেখতে পাও।
128:6 তুমি যেন তোমার নাতিপুতি দেখতে পাও। ইস্রায়েলীয়দের উপর শান্তি আসুক।