Library · bn

Psalms 129

129:1 ইস্রায়েল বলুক, “আমার ছেলেবেলা থেকে লোকে আমাকে অনেক অত্যাচার করেছে। 129:2 যদিও আমার ছেলেবেলা থেকে তারা আমাকে অনেক অত্যাচার করেছে, তবুও তারা আমার উপর জয়ী হতে পারে নি। 129:3 চাষীদের মত করে তারা আমার পিঠ চষে ফেলেছে, তারা লম্বা করে খাঁজ কেটেছে; 129:4 কিন্তু সদাপ্রভু ন্যায়বিচারক, তিনি দুষ্টদের বাঁধন কেটে ফেলেছেন।” 129:5 যারা সিয়োনকে ঘৃণা করে তারা লজ্জা পেয়ে পিছু হটে যাক। 129:6 তারা ঘরের ছাদে গজানো ঘাসের মত হোক যা বেড়ে উঠবার আগেই শুকিয়ে যায়; 129:7 যে তা কাটে তাতে তার মুঠি ভরে না, আর যে তা দিয়ে আঁটি বাঁধে তাতে কোঁচড়ও ভরে না। 129:8 যারা সেই লোকদের পাশ দিয়ে যায় তারা বলে না, “তোমাদের উপর সদাপ্রভুর আশীর্বাদ হোক; সদাপ্রভু তোমাদের মংগল করুন।”