Psalms 13
13:1 হে সদাপ্রভু, আর কতকাল? চিরকালই কি তুমি আমাকে ভুলে থাকবে? আমার কাছ থেকে আর কতকাল তুমি তোমার মুখ ফিরিয়ে রাখবে?
13:2 আর কতকাল আমি মনের মধ্যে চিন্তার পর চিন্তা করে যাব, আর প্রতিদিন আমার অন্তর বেদনায় ভরে উঠবে? আর কতকাল শত্রু আমার উপর জয়ী থাকবে?
13:3 হে আমার ঈশ্বর সদাপ্রভু, আমার দিকে চেয়ে দেখ, আমাকে উত্তর দাও; আমার শক্তি ফিরিয়ে দাও, নইলে আমার উপর আসবে মরণের ঘুম।
13:4 আমার শত্রু তখন বলবে, “আমি তাকে হারিয়ে দিয়েছি।” আমি স্থির না থাকলে আমার শত্রুরা আনন্দ করবে।
13:5 কিন্তু আমি তোমার অটল ভালবাসার উপর নির্ভর করেছি; তুমি আমাকে রক্ষা করবে বলে আমার অন্তর আনন্দিত।
13:6 সদাপ্রভু আমার মংগল করেছেন, তাই আমি তাঁর উদ্দেশে গান গাইব।