Psalms 14
14:1 যাদের মন অসাড় তারা ভাবে ঈশ্বর বলে কেউ নেই। তাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের কাজ জঘন্য; ভাল কাজ করে এমন কেউ নেই।
14:2 সদাপ্রভু স্বর্গ থেকে নীচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন, দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা, দেখতে চাইলেন কেউ ঈশ্বরের ইচ্ছামত কাজ করে কিনা।
14:3 তিনি দেখলেন, সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসংগে খারাপ হয়ে গেছে; ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
14:4 যারা মন্দ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ? লোকে যেমন করে খাবার খায় তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে; তারা সদাপ্রভুকে ডাকে না।
14:5 ঈশ্বর তাঁর ভক্তদের সংগে আছেন, তাই ঐ সব লোকেরা ভীষণ ভয়ের মধ্যে থাকবে।
14:6 তোমরা যারা মন্দ কাজ করছ, তোমরা দুঃখীদের কাজ নষ্ট করে তাদের লজ্জায় ফেলছ, কিন্তু সদাপ্রভুই তাদের আশ্রয়।
14:7 ইস্রায়েলীয়দের উদ্ধার সিয়োনের মধ্য থেকে আসুক; সদাপ্রভু যখন তাঁর লোকদের অবস্থা ফিরাবেন তখন যাকোবের বংশ আনন্দ করবে- ইস্রায়েলীয়েরা খুশী হবে।