Psalms 136
136:1 সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মংগলময়; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:2 ঈশ্বর, যিনি সব দেবতার চেয়েও মহান তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:3 প্রভু, যিনি সব প্রভুদের চেয়েও মহান তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
136:4 যিনি একাই সব বড় বড় আশ্চর্য কাজ করেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:5 যিনি তাঁর বুদ্ধি দিয়ে আকাশ তৈরী করেছেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:6 যিনি জলের উপরে ভূমি স্থাপন করেছেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:7 যিনি বড় বড় আলোর সৃষ্টি করেছেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:8 তিনি দিনের উপর রাজত্ব করার জন্য সূর্য সৃষ্টি করেছেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:9 তিনি রাতের উপর রাজত্ব করার জন্য চাঁদ ও তারা সৃষ্টি করেছেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
136:10 যিনি মিসরীয়দের প্রথম সন্তানদের আঘাত করেছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:11 যিনি তাদের মধ্য থেকে ইস্রায়েলীয়দের বের করে এনেছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:12 তিনি কঠোর ও শক্তিশালী হাত দিয়ে তাদের বের করে এনেছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
136:13 যিনি লোহিত সাগরকে দু’ভাগ করেছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:14 তিনি ইস্রায়েলীয়দের সাগরের মধ্য দিয়ে পার করে এনেছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:15 কিন্তু ফরৌণ ও তাঁর সৈন্যদলকে তিনি লোহিত সাগরে ফেলে দিয়েছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
136:16 যিনি তাঁর লোকদের মরু-এলাকার মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:17 যিনি বড় বড় রাজাদের আঘাত করেছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:18 তিনি শক্তিশালী রাজাদের মেরে ফেলেছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:19 তিনি ইমোরীয়দের রাজা সীহোনকে মেরে ফেলেছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:20 তিনি বাশনের রাজা ওগকে মেরে ফেলেছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:21 তিনি তাদের দেশ অধিকার হিসাবে দিয়ে দিয়েছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:22 তিনি তাদের দেশ অধিকার হিসাবে তাঁর সেবাকারী ইস্রায়েলীয়দের দিয়েছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
136:23 যিনি আমাদের নীচু অবস্থায় আমাদের কথা মনে করলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:24 যিনি শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
136:25 যিনি সমস্ত প্রাণীকে খাবার দেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
136:26 তোমরা স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।