Library · bn

Psalms 135

135:1 সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর গৌরব কর; হে সদাপ্রভুর সেবাকারীরা, যারা সদাপ্রভুর ঘরে সেবা-কাজ করে থাক, যারা আমাদের ঈশ্বরের ঘরের উঠানে সেবা-কাজ করে থাক, তোমরা সদাপ্রভুর গৌরব কর। 135:3 সদাপ্রভুর গৌরব কর, কারণ তিনি মংগলময়; তাঁর প্রশংসা-গান কর, কারণ তা করা খুব ভাল। 135:4 সদাপ্রভু যাকোবকে তাঁর নিজের জন্য, ইস্রায়েলকে তাঁর নিজের সম্পত্তি হবার জন্য বেছে নিয়েছেন। 135:5 আমি জানি সদাপ্রভু মহান; আমাদের প্রভু সব দেব-দেবতার চেয়েও মহান। 135:6 আকাশে, পৃথিবীতে, সাগরে ও পৃথিবীর গভীর স্থানে সদাপ্রভু তাঁর ইচ্ছামত কাজ করেন। 135:7 তিনিই পৃথিবীর শেষ সীমা থেকে মেঘ উঠিয়ে আনেন; তিনিই বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরী করেন, আর তাঁর ভাণ্ডার থেকে বাতাস বের করে আনেন। 135:8 মিসরের প্রথম সন্তানগুলোকে তিনিই আঘাত করেছিলেন, আঘাত করেছিলেন মানুষ ও পশুর প্রথম সন্তানদের। 135:9 হে মিসর, তিনি তোমার মধ্যে ফরৌণ ও তাঁর সব কর্মচারীদের বিরুদ্ধে তাঁর চিহ্ন ও আশ্চর্য কাজ করেছিলেন। 135:10 তিনি অনেক জাতিকে আঘাত করেছিলেন আর শক্তিশালী রাজাদের মেরে ফেলেছিলেন। 135:11 তিনি ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে, আর কনানের সব রাজাদের মেরে ফেলেছিলেন। 135:12 তিনি তাদের দেশ তাঁর লোক ইস্রায়েলীয়দের অধিকার হিসাবে দান করলেন। 135:13 হে সদাপ্রভু, তোমার সুনাম চিরকাল স্থায়ী। হে সদাপ্রভু, বংশের পর বংশ ধরে তোমার নাম স্মরণে থাকবে; 135:14 কারণ সদাপ্রভু তাঁর লোকদের প্রতি ন্যায়বিচার করবেন, আর তাঁর দাসদের প্রতি করুণা করবেন। 135:15 অন্যান্য জাতিদের প্রতিমাগুলো সোনা আর রূপা দিয়ে তৈরী; সেগুলো মানুষের হাতে গড়া। 135:16 তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে, দেখতে পায় না; 135:17 তাদের কান আছে কিন্তু শুনতে পায় না, তাদের মুখের মধ্যে শ্বাস বলতে কিছু নেই। 135:18 যারা এগুলোকে তৈরী করে আর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করে তারাও ঐ সব প্রতিমার মত হবে। 135:19 হে ইস্রায়েলের বংশ, সদাপ্রভুর গৌরব কর; হে হারোণের বংশ, সদাপ্রভুর গৌরব কর; 135:20 হে লেবির বংশ, সদাপ্রভুর গৌরব কর; হে সদাপ্রভুর ভক্ত লোকেরা, তোমরা তাঁর গৌরব কর। 135:21 সদাপ্রভু, যিনি যিরূশালেমে বাস করেন, তাঁর গৌরব সিয়োন থেকে হোক। সদাপ্রভুর প্রশংসা হোক।