Psalms 150
150:1 সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর, তাঁর শক্তিতে গড়া মহাকাশে তাঁর প্রশংসা কর।
150:2 তাঁর শক্তিপূর্ণ কাজের জন্য তাঁর প্রশংসা কর, তাঁর সীমাহীন মহত্বের জন্য তাঁর প্রশংসা কর।
150:3 তূরী বাজিয়ে তাঁর প্রশংসা কর, বীণা আর সুরবাহার বাজিয়ে তাঁর প্রশংসা কর।
150:4 খঞ্জনি বাজিয়ে নেচে নেচে তাঁর প্রশংসা কর, তারের বাজনা আর বাঁশী বাজিয়ে তাঁর প্রশংসা কর।
150:5 জোর আওয়াজের করতাল বাজিয়ে তাঁর প্রশংসা কর, ঝন্ঝন্ করা করতাল বাজিয়ে তাঁর প্রশংসা কর।
150:6 শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর প্রশংসা করুক। সদাপ্রভুর প্রশংসা কর।