Library · bn

Psalms 17

17:1 হে সদাপ্রভু, তুমি ন্যায় কথা শোন, আমার কান্নায় কান দাও; আমার ছলনাহীন মুখের প্রার্থনা শোন। 17:2 আমার উপর তোমার বিচার যেন ন্যায্য হয়; যা সত্যি তা তোমার চোখে ধরা পড়ুক। 17:3 তুমি তো আমার অন্তরে ঢুকে দেখেছ আর রাতে আমাকে পরীক্ষা করেছ; আমাকে যাচাই করেও দেখেছ কিন্তু কিছুই খুঁজে পাও নি। আমি ঠিক করেছি কোন পাপের কথায় আমার মুখ আমি ব্যবহার করব না। 17:4 মানুষ যে সব কাজ করে তা না করে তোমার মুখের বাক্যের সাহায্যে জুলুমের পথ থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি। 17:5 তোমার পথেই আমি আমার পা স্থির রেখেছি; সেখান থেকে আমার পা একটুও নড়ে নি। 17:6 হে ঈশ্বর, তুমি আমার ডাকে সাড়া দেবে, সেজন্য আমি তোমাকে ডাকছি; আমার কথায় কান দাও, আমার প্রার্থনা শোন। 17:7 তোমার অটল ভালবাসা আশ্চর্যভাবে প্রকাশ কর; শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য যারা তোমার আশ্রয় নেয়, তুমি ডান হাত দিয়ে তাদের রক্ষা করে থাক। 17:8 চোখের মণির মত করে তুমি আমাকে রক্ষা কর; যারা আমার উপর অত্যাচার করে সেই দুষ্টদের থেকে, যারা মেরে ফেলার জন্য আমাকে ঘিরে রয়েছে সেই শত্রুদের থেকে, তুমি আমাকে তোমার ডানার ছায়ায় রাখ। 17:10 তাদের অসাড় অন্তরের দুয়ার তারা বন্ধ করে রেখেছে; তাদের মুখ দিয়ে অহংকারের কথাই বের হয়। 17:11 তারা এখন আমাদের ঘিরে ফেলেছে, আমাদের কোথাও যাবার পথ নেই। তারা আমাদের উপর কড়া নজর রেখেছে যাতে মাটিতে আমাদের ফেলে দিতে পারে। 17:12 তারা সিংহের মত শিকারের নেশায় পাগল, যেন আড়ালে ওৎ পেতে থাকা যুব সিংহ। 17:13 হে সদাপ্রভু, তুমি ওঠো, ওদের রুখে দাঁড়াও, ওদের মাটিতে ফেলে দাও। তোমার তলোয়ার দিয়ে দুষ্টের হাত থেকে আমাকে উদ্ধার কর। 17:14 হে সদাপ্রভু, ঐ লোকদের হাত থেকে, দুনিয়ার মানুষের হাত থেকে, তুমি নিজের হাতে আমার প্রাণ বাঁচাও। তাদের এই সব পুরস্কার এই জগতেই রয়েছে- তোমার ধন-সম্পদে তাদের পেট ভরে, তাদের সন্তানের সংখ্যা অনেক হয়, সন্তানদের জন্য তারা তাদের ধন-সম্পদ রেখে যায়। 17:15 কিন্তু আমি যেন নির্দোষ হয়ে তোমার সামনে থাকতে পারি, যাতে মৃত্যু থেকে জেগে উঠে তোমাকে দেখে আমি আনন্দ পাই।