Library · bn

Psalms 23

23:1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। 23:2 তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোওয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। 23:3 তিনি আমাকে নতুন শক্তি দেন; তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান। 23:4 ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমিই আমার সংগে আছ; তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। 23:5 শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাক; আমার মাথায় দাও তেল; আমার পেয়ালা উপ্‌চে পড়ে। 23:6 আমি জানি সারা জীবন ধরে তোমার মংগল ও অটল ভালবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে; আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব।