Psalms 70
70:1 হে ঈশ্বর, আমাকে বাঁচাও; হে সদাপ্রভু, আমাকে সাহায্য করতে শীঘ্র এস।
70:2 যারা আমাকে মেরে ফেলার চেষ্টায় আছে তারা লজ্জিত ও অপমানিত হোক; যারা আমার সর্বনাশ দেখতে চায় তারা মাথা নীচু করে ফিরে যাক।
70:3 যারা আমাকে দেখে বলে, “বেশ হয়েছে!” তারা লজ্জা পেয়ে ফিরে যাক।
70:4 কিন্তু যারা তোমার ইচ্ছামত চলে তারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক; যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসে তারা সব সময়েই বলুক, “ঈশ্বরের গৌরব হোক!”
70:5 আমি দুঃখী ও অভাবী; হে ঈশ্বর, তুমি শীঘ্র আমার কাছে এস। তুমি তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা; হে সদাপ্র্রভু, দেরি কোরো না।