Library · bn

Psalms 82

82:1 ঈশ্বর তাঁর বিচার-সভার মধ্যে দাঁড়িয়েছেন; তিনি শাসনকর্তাদের মাঝখানে থেকে তাদের বিচার করে আদেশ দিচ্ছেন: 82:2 “আর কতকাল তোমরা অন্যায়ের শাসন চালাবে? কতকাল দুষ্টদের পক্ষে থাকবে? [সেলা] 82:3 তোমরা গরীব ও অনাথদের প্রতি ন্যায়বিচার কর, দুঃখী ও অভাবীদের ন্যায্য অধিকার রক্ষা কর, 82:4 গরীব ও কাংগালদের বাঁচাও; দুষ্টদের হাত থেকে তাদের রক্ষা কর।” 82:5 শাসনকর্তাদের জ্ঞান ও বিচারবুদ্ধি বলে কিছু নেই, তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে; জগৎ-সংসারের সব ভিত্তি টলমল করছে। 82:6 আমি বলেছিলাম, “তোমরা যেন ঈশ্বর, তোমরা সবাই মহান ঈশ্বরের সন্তান। 82:7 কিন্তু তবুও তোমরা মানুষের মতই মরবে; অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।” 82:8 হে ঈশ্বর, তুমি ওঠো, পৃথিবীর বিচার কর, কারণ সমস্ত জাতিই তোমার অধিকারে আছে।