Psalms 110
110:1 মাবুদ আমার প্রভুকে বললেন, “যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি, ততক্ষণ তুমি আমার ডান দিকে বস।”
110:2 তোমার রাজপদের অধিকার মাবুদ সিয়োন থেকে প্রকাশ করবেন; তিনি বলবেন, “তোমার শত্রুদের মাঝখানে থেকে তুমি রাজত্ব কোরো।”
110:3 যুদ্ধের দিনে তোমার লোকেরা নিজেরাই যুদ্ধ করতে আসবে; পবিত্রতার সাজে সেজে ভোরের গর্ভ থেকে যেমন শিশির, তেমনি তোমার কাছে তোমার যুবকেরা।
110:4 মাবুদ কসম খেয়েছেন, “তুমি চিরকালের জন্য মাল্কীসিদ্দিকের মত ইমাম।” এই বিষয়ে তিনি তাঁর মন বদলাবেন না।
110:5 দীন-দুনিয়ার মালিক তোমার ডান পাশে আছেন; তাঁর গজবের দিনে তিনি বাদশাহ্দের শেষ করে দেবেন।
110:6 তিনি বিভিন্ন জাতির বিচার করে রায় দেবেন; তিনি দুনিয়া লাশে পরিপূর্ণ করবেন; তিনি দুনিয়ার সব জায়গায় শত্রুদের মাথা চুরমার করবেন।
110:7 তাদের তাড়া করে যেতে যেতে তিনি স্রোতের পানি খাবেন, তাতে সতেজ হয়ে শেষে তিনি জয়ী হবেন।