Library · bn

Psalms 111

111:1 আলহামদুলিল্লাহ্‌! আমি সমস্ত দিল দিয়ে মাবুদের প্রশংসা করব, প্রশংসা করব আল্লাহ্‌ভক্তদের দলের মধ্যে, প্রশংসা করব মাহ্‌ফিলের লোকদের মধ্যে। 111:2 মাবুদের সব কাজ মহৎ; যারা তাতে আনন্দিত হয় তারা সেই সব নিয়ে ধ্যান করে। 111:3 তাঁর কাজ গৌরব ও মহিমায় পূর্ণ, তাঁর সততা চিরকাল স্থায়ী। 111:4 তিনি তাঁর অলৌকিক চিহ্ন স্মরণীয় করে রাখলেন; তিনি দয়াময় এবং মমতায় পূর্ণ। 111:5 তাঁর ভক্তদের তিনি খাবার যুগিয়ে দেন; তাঁর স্থাপন করা ব্যবস্থা তিনি কখনও ভুলবেন না। 111:6 অন্যান্য জাতির দেশ অধিকার হিসাবে তাঁর বান্দাদের দিয়ে তিনি তাঁর কাজের শক্তি তাদের দেখিয়েছেন। 111:7 তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত ও ন্যায়ে পূর্ণ; তাঁর সমস্ত নিয়ম বিশ্বাসযোগ্য। 111:8 সেই নিয়মগুলো চিরকাল স্থায়ী; তা বিশ্বস্ততা ও সততার সংগে স্থাপন করা হয়েছে। 111:9 তাঁর বান্দাদের জন্য তিনি মুক্তির বন্দোবস্ত করেছেন; তিনি হুকুম দিয়ে চিরকালের জন্য তাঁর ব্যবস্থা স্থাপন করেছেন। তিনি পবিত্র; তিনি ভয় জাগান। 111:10 মাবুদের প্রতি ভয় হল জ্ঞানের ভিত্তি; যারা সেই অনুসারে কাজ করে তারা সুবুদ্ধি পায়। মাবুদের প্রশংসা চিরকাল স্থায়ী।