Psalms 113
113:1 আলহামদুলিল্লাহ্! হে মাবুদের গোলামেরা, প্রশংসা কর; মাবুদের প্রশংসা কর।
113:2 মাবুদের নামের প্রশংসা হোক, এখন ও চিরকাল হোক।
113:3 সূর্য ওঠার স্থান থেকে শুরু করে তার অস্ত যাবার স্থান পর্যন্ত মাবুদের প্রশংসা হোক।
113:4 সমস্ত জাতি মাবুদের অধীন; আসমানেরও উপরে রয়েছে তাঁর মহিমা।
113:5 আর কে আছে আমাদের মাবুদ আল্লাহ্র মত? তিনি আকাশেরও অনেক উপরে বাস করেন
113:6 আর নীচু হয়ে আসমান ও জমীনের দিকে তাকান।
113:7 তিনি ধুলা থেকে দুঃখীকে উঠান, আর অভাবীকে উঠান ময়লার স্তূপ থেকে;
113:8 যাতে তিনি উঁচু পদের লোকদের সংগে তাদের বসিয়ে দিতে পারেন, এমন কি, যারা তাঁর বান্দাদের মধ্যে উঁচু পদে আছে তাদের সংগে বসিয়ে দিতে পারেন।
113:9 তিনি বন্ধ্যাকে ছেলেমেয়েদের আনন্দময়ী মা করে সংসারের পূর্ণ অধিকার দেন। আলহামদুলিল্লাহ্!