Psalms 120
120:1 আমার বিপদের সময় আমি মাবুদকে ডাকলাম, তিনি আমাকে জবাব দিলেন।
120:2 হে মাবুদ, মিথ্যাবাদী মুখ আর ছলনাকারী জিভ্ থেকে তুমি আমাকে রক্ষা কর।
120:3 ওহে ছলনাকারী জিভ্, তিনি তোমাকে কি দেবেন? তিনি কি তোমাকে আরও শাস্তি দেবেন না?
120:4 তিনি তোমাকে দেবেন যোদ্ধার ধারালো তীর আর রোতম কাঠের জ্বলন্ত কয়লা।
120:5 হায়, কি দুর্ভাগ্য আমার! আমি মেশকীয়দের মত লোকদের কাছে বাস করছি, কায়দারীয়দের মত লোকদের তাম্বুর মধ্যে রয়েছি।
120:6 যারা শান্তি ঘৃণা করে তেমন লোকদের সংগে আমি আর বাস করতে চাই না।
120:7 আমি শান্তি ভালবাসি, কিন্তু যখন আমি শান্তির কথা বলি তখন ওরা যুদ্ধ করতে চায়।