Library · bn

Psalms 121

121:1 আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাব; কোথা থেকে আমার সাহায্য আসবে? 121:2 আসমান ও জমীনের সৃষ্টিকর্তা মাবুদের কাছ থেকেই আমার সাহায্য আসবে। 121:3 তিনি তোমার পা পিছ্‌লে যেতে দেবেন না; যিনি তোমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়বেন না। 121:4 যিনি বনি-ইসরাইলদের পাহারা দেন তিনি তো ঘুমে ঢুলে পড়েন না, ঘুমানও না। 121:5 মাবুদই তোমার রক্ষাকারী; মাবুদই তোমার ছায়া, তিনি তোমার ডান পাশে রয়েছেন। 121:6 দিনের বেলা সূর্য আর রাতের বেলায় চাঁদ তোমার ক্ষতি করবে না। 121:7 সমস্ত বিপদ থেকে মাবুদই তোমাকে রক্ষা করবেন; তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। 121:8 তোমার প্রতিদিনের জীবনে মাবুদই তোমাকে পাহারা দেবেন, এখন থেকে চিরকাল দেবেন।